৩৬৫ দিন।ইউনেস্কোর হেরিটেজ তকমাবাহী টয়ট্রেনের লোকশেড ভেঙে জখম সাত রেল কর্মী। বৃষ্টিতে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ টয়ট্রেনের লোকশেডের ছাদ ভেঙে বিপত্তি! বাতিল দার্জিলিং ও ঘুমের মাঝে সমস্ত জয়রাইড পরিষেবা।প্রাথমিক সংস্কার কাজ চলছে। ওয়ার্কশপ সহ লোকশেড পুননির্মান ও সংস্কার প্রকল্পের অধীনে ইতিমধ্যেই রেলের তরফে ২৫কোটি টাকা অনুমোদন করা হয়েছে। আগামী বছরের মধ্যে কাজ শুরু হবে। শিলিগুড়ি ইউনেস্কোর হেরিটেজ তকমাবাহী টয়ট্রেনের লোকশেড ভেঙে জখম সাত রেল কর্মী।ভারী বৃষ্টিতে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ টয়ট্রেনের লোকশেডের ছাদ ভেঙে বিপত্তি! ইউনেস্কো তকমাবাহি খেলনা ট্রেন ও হেরিটেজ টয়ট্রেনের স্টেশন সহ লোকশেডগুলিও দীর্ঘদিনের প্রাচীন হওয়ার কারনে জর্জর পরিস্থিতি! আর তারই মাশুল গুনতে হলো! বুধবার সকালে দার্জিলিঙ-এ ডিএইচআরের টয়ট্রেনের লোকশেড -এর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
মঙ্গলবার রাত ভর প্রবল বৃষ্টিপাত ও বুধবার সকলেও দুর্যোগপূর্ন আবহাওয়া ছিল বহাল। ডিএইচআরের তরফে জানানো হয়েছে-প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে আচমকা ঐতিহাসিক দার্জিলিং লোকোশেডের বড় অংশ ভেঙে পড়ে।ওই সময় কাজে নিযুক্ত ছিলেন ৭ থেকে ৮ জন রেলকর্মী।গুরুতর আহত হন সাত কর্মী। বর্তমানে তারা চিকিৎসাধীন। ঘটনার পর জয়রাইড পরিসেবা স্থগিত রাখা হয়। শুধু খেলনা ট্রেন পরিষেবা নয় সাময়িক বিপাকের মুখে পড়ে লোক শেড সংলগ্ন পাহাড়ি রাস্তার যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।সংলগ্ন সড়কের উপর ভাঙা চোরা অংশ এসে পড়ায় স্বাভাবিক যান চলাচল কিছুটা সময়ের জন্য অবরুদ্ধ হয়ে যায়।তবে দ্রুততার সঙ্গে রাস্তার ওপর পড়ে থাকা ধ্বংসাবশেষ সরিয়ে যাতে স্থানীয় যান চলাচল স্বাভাবিক থাকে সে কাজে নেমে পড়ে রেল কর্মীরা।
প্ৰাচীন ওই লোকোশেডের অবশিষ্ট পরিকাঠামো পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে রেল। ওয়াল্ড হেরিটেজ তকমা বাহি লোকশেড পুনসংস্কারের কাজও শুরু হয়েছে ডিএইচআর সদর দপ্তরের তরফে জানানো হয়েছে। ডিএইচআরের তরফে জানানো হয়েছে খেলনা ট্রেন পরিষেবার ওপর প্রভাব সেঅর্থে পড়েনি। এদিন দার্জিলিং ও ঘুমের মাঝে সমস্ত জয়রাইড পরিষেবা বাতিল করা হয়। নিউ জলপাইগুড়ি ও দার্জিলিং এর মাঝে নিয়মিত টয়ট্রেন পরিষেবা চলছে। দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান- লোক শেডের উপরের অংশ অ্যালবাসটার দ্বারা নির্মিত ছিল। যা বহু পুরোনো হওয়ার কারনে ভারী বৃষ্টিপাতে ভেঙে পড়েছে। আপাতত লোক শেড প্ৰাথমিক ভাবে সংস্কার করা হচ্ছে। তবে ওয়ার্ল্ড হেরিটেজ খেলনা ট্রেনের ওয়ার্কশপ সহ লোকশেডটিও পুননির্মান ও সংস্কার প্রকল্পের অধীনে ইতিমধ্যেই রেলের তরফে ২৫কোটি টাকা অনুমোদন করা হয়েছে। ফলে আগামী বছরের মধ্যে কাজ শুরু হবে।






