৩ থেকে ৬ সেপ্টেম্বর শহরজুড়ে মহানায়ক উৎসব
নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্থ স্থাপন করবেন মুখ্যমন্ত্রী

উত্তম ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘নায়ক’ ছবি  দিয়ে

৩৬৫ দিন। ৪ সেপ্টেম্বর নিউটাউননে মহানায়কের নামে প্রস্তাবিত ফিল্ম  সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে এই ফিল্ম সেন্টারে থাকবে তিনটি অডিটরিয়াম। একটি ৫০০ আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ, ১০০০ আসন বিশিষ্ট সেমিনার হল, এবং একটি ওপেন থিয়েটার। মহানাকে শতবর্ষ উদযাপন কমিটির বৈঠকে এই ফিল্ম সেন্টারের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নন্দনে সরকারি ভাবে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপনের পরিকল্পনা ঘোষণা করা হলো। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যীশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ রুপা গাঙ্গুলীরা। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সচিব সৌমিত্র মোহন। ছিলেন উত্তম কুমারের পরিবারের এই প্রজন্মের সদস্যরা ছাড়াও টালিগঞ্জের নেতা ও কলাকুশলীরা।
৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যত কলকাতা এবং সারা বাংলা জুড়ে পালিত হবে মহানায়কের জন্মশতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান। মহানায়কের জন্মদিন ৩ সেপ্টেম্বর শহরের বিভিন্ন স্থানে তার মূর্তিতে মাল্যদান থেকে শুরু হয়ে নন্দনে সারাদিনব্যাপী চলবে অনুষ্ঠান প্রদর্শনী এবং চার দিনের ফিল্ম ফেস্টিভাল। উত্তম কুমারের ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হবে সত্যজিৎ রায় পরিচালিত নায়ক ছবি দিয়ে। সেদিনই সন্ধ্যেবেলা মহানায়কের স্মরণ স্মরণ পদযাত্রায় অংশ নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দন চত্বর থেকে অ্যাক্যাডেমি অফ ফাইন আর্টস বিরলা প্ল্যানেটরিয়াম হয়ে মুক্তমঞ্চ পর্যন্ত চলবে এই পদযাত্রা। পদযাত্রায় অংশ নেবেন টালিগঞ্জের কলাকুশলীরা।
একই সঙ্গে গগনেন্দ্র প্রদর্শনী শালায় এবং নন্দন দুইয়ে চলবে উত্তম কুমারের প্রদর্শনী। রবীন্দ্র সদনে আয়োজন করা হয়েছে মহানায়ক উত্তম কুমার নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মানিত করা হবে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করা শিল্পী, কলাকুশলীদের। সম্মান প্রাপকের তালিকায় রয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক,দীপঙ্কর দে সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় বিপ্লব চট্টোপাধ্যায় এর মত অভিনেতারা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংসদ সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। চারদিন ব্যাপী মহানায়কের জন্মশতবার্ষিকী উৎসবে সেলিব্রেশন এর তালিকায় আছে একাধিক মূর্তি উন্মোচন, বিজলী সিনেমা হলের সামনে কুড়ি ফুটের মহানায়কের কাট আউট স্থাপন, মহানায়কের হেরিটেজ ওয়াক, যেখানে বেশ কিছু শিল্পী মহানায়কের মতোই সে যে ধুতি পাঞ্জাবি পরে হাঁটবেন। অতি প্রাচীন উত্তম মঞ্চ টাকে আধুনিকীকরণ করা হচ্ছে। এছাড়াও এই চারদিন ধরে নন্দন ছাড়াও সরকারি প্রেক্ষাগৃহে চলবে উত্তম কুমারের বিভিন্ন কালজয়ী ছবির প্রদর্শনী। মহানায়কের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা কে মাথায় রেখেই সেই উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। যাতে পরবর্তী প্রজন্ম মহানায়ক সম্পর্কে আরো বেশি করে জানতে পারেন তার জন্য রাখা হয়েছে বিশেষ কয়েকটি টক শো, সেমিনার এবং ডিবেট। ৬ তারিখ অর্থাৎ সেলিব্রেশনের অন্তিম দিনটিকেও বড় করে পালন করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে টালিগঞ্জের মহানায়কের মূর্তির সামনে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা।

Scroll to Top