৩৬৫ দিন। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় উপকরণ পেঁয়াজের দামে ফের আগুন। বাজারের মাত্র গত এক-দুই সপ্তাহের মধ্যেই কলকাতার খুচরো বাজারে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। উপরন্ত আবহাওয়া পরিবর্তন ও বর্ষাকালের পরিস্থিতির ফলে উদ্বেগজনক চিন্তাভাবনার প্রহর গুনছেন খুচরো ব্যবসায়ীরা । আকস্মিক মূল্যবৃদ্ধির জেরে চাপের মুখে মধ্যবিত্তের হেঁসেল। বালিগঞ্জ বাজার, লেক মার্কেট বাজার, গড়িয়াহাট মার্কেট , রুবি প্রভৃতি মার্কেটের স্থানীয় অধিকাংশ খুচরো ব্যবসায়ীদের বর্তমান প্রেক্ষাপটের পরিস্থিতি অনুযায়ী, আগস্ট মাসের শেষের গত এক-দুই সপ্তাহে পেঁয়াজের দাম কেজি দরে প্রায় আকাশছোঁয়া। ইতিপূর্বে ৪০ টাকা কিলো পরক্ষণে ৫০ টাকা বিক্রি মূল্য ধার্য ছিল। হঠাৎই ক্রমে দামের বৃদ্ধির মাধ্যমে দাম ঠেকেছে ৬০ থেকে ৭০ টাকা কিলো অর্থাৎ পূর্ববর্তী ও বর্তমান মূল্যস্ফীতি তারতম্য ২০ থেকে ৩০ টাকার ব্যবধান। খুচরো দোকানের ব্যবসায়ীদের পাইকারি পেঁয়াজের ক্রয় ২০০০ টাকা বস্তা সুতরাং ৫০ থেকে ৫২ টাকা প্রতি কেনা হিসেবে পড়ছে। এক এক বস্তায় ১ কিলো থেকে ৬ কিলো দাগী পেঁয়াজ, ছোকলা যুক্ত পেঁয়াজ, ওজন ঘাটতি বেশি লক্ষ্য করা যায় প্রতিনিয়ত দিনের চেয়ে তুলনামূলকভাবে বর্ষার দিনে পেঁয়াজের নষ্ট হওয়ার সংখ্যাটা একটু বেশি দৃশ্যমান ।
ফলস্বরূপ, খুচরো দোকানদার কিংবা ব্যবসায়ীদের লাভের মূল্য মাত্র কিছু পয়সার।বিক্রেতাদের বক্তব্যনুযায়ী, বর্ষণকালীন সময়ে ক্রেতাদের আসা যাওয়া একটু কম থাকে। উপরন্ত মূল্যবৃদ্ধি , ফলে খুচরো ব্যবসায়ীদের আশঙ্কার ছাপ স্পষ্ট। আংশিকভাবে বিক্রয়কারীদের খবরনুযায়ী, এই হঠাৎ মূল্যবৃদ্ধির কারণ হিসেবে তারা অবগত নন কিন্তু আচমকাই দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কারণে খুচরো বিক্রেতা এবং ক্রেতাদের সমস্যার সম্মুখীন যেমন হতে হয়েছিল,বিগত দিনে পেঁয়াজের দাম নিম্নমুখী প্রবাহে চলমান ব্যাপারে লক্ষ্য করেছেন বিক্রেতারা। তাদের বক্তব্যনুযায়ী, ঠিক বিশ্বকর্মা পুজোর আগে আগে এইরকম সবজিদর বৃদ্ধি পায় আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে। কিন্তু বিনিয়োগ বেশি টাকায় কিন্তু লাভের পরিমাণ কম হলে সংকটের সম্মুখীন হতে হয়। যত দাম কম তত খুচরো বিক্রেতাদের সুবিধা, জানান বিক্রয়কারীরা । আগের বছরের থেকে এই বছরের বিক্রি বাট্টা আপেক্ষিকভাবে কম। ফেলে আসা বছরের তুলনায় চলতি বছরের বাজারের পরিস্থিতি হতাশাজনক। বিভিন্ন অনলাইন মাধ্যমের জেরে ক্রেতাদের বেচাকেনার মাধ্যমে বাজার বিক্রেতাদের একটু হলেও সমস্যার সম্মুখীন হতে হয়। মূল্যবৃদ্ধির জেরে ক্রমশই সাধারণের নাগালের বাইরে পেঁয়াজের বাজারদর। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করল কেন্দ্র। সোমবার থেকে রাজ্যে কেজি প্রতি ৩৫ টাকা দরে ভর্তুকিযুক্ত পেঁয়াজ বিক্রি শুরু করল কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক । কিছু সংখ্যক খুচরো বিক্রয়কারী এই উদ্যোগ চলমান বজায় রাখার ইচ্ছে প্রকাশে আগ্রহী।
অগ্নিমূল্য পেঁয়াজ, দামের নিম্নমুখীর আশায় খুচরো ব্যবসায়ীরা
- khabar365din
- September 2, 2026
- 2:19 pm
- No Comments




