৩৬৫ দিন। নমস্কার,আমি বিপ্লব চট্টোপাধ্যায় বলছি। আমি জানি আপনারা আমায় চেনেন অভিনয়ের সুবাদে আরও ভালো করে বললে,বদমাইশের চরিত্রে অভিনয় করার জন্য,আমায় আপনারা চেনেন। আমায় আপনারা হয়ত খারাপ লোক বলেই চেনেন। যদিও এখনকার রাজনৈতিক নেতাদের মত অতটা খারাপ লোক বোধহয় নই। তবুও আমার পরিচয়টা দেওয়া দরকার। যেটা বলতে চাই, অনেকটা বছর পেরিয়ে এলাম। আরও কিছুটা হয়ত পার হব। যদিও আমি চাইছি না। কিন্তু মৃত্যু তো আমার হাতে নেই। ওটা ঈশ্বরের হাতে। আসলে সোস্যাল মিডিয়ায় , ফেসবুক না কি বলে যেন,সেখানে নাকি আমার মৃত্যুর সংবাদ বেরিয়েছে। মারা তো একদিন যাবই, এ নিয়ে আমারও কোনো সন্দেহ নেই,কিন্তু ঈশ্বর যতদিন রাখবেন,ততদিন আছি। আপনরা বা যিনি এই মিথ্যে সংবাদ ছড়িয়েছেন,বিভ্রান্তি ছড়িয়েছেন,তাদের বলি, এই মিথ্যে রটনায় আমার পরিবার, পাড়া প্রতিবেশীরা উদ্বিঘ্ন , বিচলিত হয়ে পড়ছিল। হয়ত তার শিক্ষা দীক্ষার কিছু অভাব রয়েছে,তাই এই বিভ্রান্তি ছড়িয়েছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব ভালো থাকুন,সুস্থ থাকুন ,আনন্দে থাকুন।
খবর পরিবেশনে একটু দায়িত্ববান হোন: বিপ্লব চ্যাটার্জী
- khabar365din
- September 2, 2026
- 1:34 pm
- No Comments




