অবশেষে ২২ গজে কাটতে চলেছে ভারত,বাংলাদেশের সম্পর্ক

৩৬৫ দিন।২২ গজে শীতল সম্পর্কের অবসানের পথে ভারত এবং বাংলাদেশ। দুই দেশের মধ্যে বহু প্রতীক্ষিত সিরিজ আবার হতে চলেছে। তবে তার সময় নির্ধারণ করবে বিসিসিআই। মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল এ খেলতে না দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার, বাংলাদেশে নতুন সরকার গঠন— একাধিক কারণে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের সমীকরণ সম্প্রতি পাল্টেছে। সেই তিক্ত সম্পর্কের বরফ কি গলছে এ বার? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ় আয়োজনে আগ্রহী তারা। এই সফরের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি এবং স্পষ্ট নির্দেশিকা চাইছে বিসিসিআই। তাই সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ভারতীয় বোর্ডকে চিঠি দিয়েছে। প্রস্তাবিত সিরিজ় নিয়ে দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে।সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার কারণে বাংলাদেশ সফর নিয়ে নিজে থেকে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না ভারতের ক্রিকেট বোর্ড। তাই কেন্দ্রের অনুমতি ও নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও স্পষ্ট নির্দেশিকা চাইব কেন্দ্রের থেকে। এই মুহূর্তে আমরা নিজেদের মতো করে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। তাই চূড়ান্ত হয়নি কিছু। ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের জন্য ২৯ অগস্ট

Scroll to Top