কলকাতার দূষিত পরিবেশ শোধরাতে গোলাপজল স্প্রে করবে সরকার – ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

৩৬৫ দিন। কালীপুজো উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বাজি ফেটেছে গত কয়েকদিন ধরেই। যদিও পুলিশের কড়া নজরদারি ছিল। কিন্তু তাকে এড়িয়েও নিষিদ্ধ বাজি ফেটেছে রাজ্যজুড়ে। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর জন্য বিপুল সংখ্যায় আইন অমান্যকারীরা গ্রেপ্তার হয়েছে কলকাতা শহর রাজ্য জুড়ে। যার ফলে বিগত কয়েকদিনে বাতাসে ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে বৃদ্ধি পেয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। দূষিত হয়েছে শহর ও শহরতলির বাতাস। সেই পরিস্থিতি থেকে আমজনতাকে রেহাই দিতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যদিও কালীপুজো এবং দিওয়ালি উপলক্ষে বাজির ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়ে এবারে কলকাতা শহরের পরিবেশ আরো নির্মল করে তুলতে শুরু হল গোলাপ জল স্প্রে করা। পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের পরিকল্পনায় কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এবং অলিতে গলিতে শুরু হয়েছে এই গোলাপ জল স্প্রে করে শহরের পরিবেশকে আরো নির্মাণ করে তোলার পাশাপাশি সুগন্ধি করে তোলা।
এমন অভিনব পরিকল্পনা কিভাবে তার মাথায় এলো সেই প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে অগ্নিমিত্রা জানিয়েছেন, কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবং শহরের পরিবেশকে আরও নির্মল রাখতে কলকাতা পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষত যে সমস্ত এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স তুলনামূলকভাবে বেশি, সেখানে নিয়মিত ওয়াটার মিস্ট স্প্রে করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ কমাতে এবং এয়ার কোয়ালিটি ইনডেক্স কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য মিলছে।কয়েকদিন আগে লন্ডন সফরে গিয়ে দেখেছি, সেখানকার বেশ কিছু জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ১০-এর নিচে, এমনকী কোথাও কোথাও ১-এর কাছাকাছি! যা সত্যিই বিস্ময়কর।

Scroll to Top