৩৬৫ দিন।হাসান মাহমুদ। ঢাকা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত গণশত্রু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না তারেক সরকার। মঙ্গলবার অবস্থান স্পষ্ট করল ঢাকা। হাসিনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ সরকার পাল্টা বলছে, পলাতক হাসিনা যদি সত্যিই তাঁর অজ্ঞাতবাস কাটিয়ে দেশে ফিরতে চান তাহলে তিনি ভারতের সঙ্গে কথা বলুন। কিন্তু ঢাকার কোর্টে ঠেলে দিয়ে বিষয়টিকে কোনো ভাবেই গুলিয়ে দেওয়া যাবে না। এদিকে,বাংলাদেশে সম্প্রতি যে নতুন করে অশান্তি হচ্ছে তাকেও আলগা ভাবে নিচ্ছে না ঢাকা। তারেক রহমানের সরকার মনে করছে, বাংলাদেশ জুড়ে অশান্তি লাগানোর পেছনে বিদেশী শক্তির হাত রয়েছে। নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে। পলাতক গণশত্রু হাসিনাই যে নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন না তাই বা কে বলতে পারে। এর মধ্যে হাসিনার ‘ম্যাট্রিক্স চেম্বার’ নামে লন্ডনের একটি ল’ফার্মকে দিয়ে পাসপোর্টের আবেদনকে বাংলাদেশে চলতি অশান্তির সঙ্গে মিলিয়ে দেখতে চাইছে ঢাকা। তারা মনে করছে গণশত্রু হাসিনার হঠাৎ ডিসেম্বরে বাংলাদেশ ফিরতে চাওয়া এবং তার আগে বাংলাদেশে লাগাতার হিংসা কাকতালীয় হতে পারে না বলেই মনে করছে ঢাকা। তাই পাল্টা রণকৌশল হিসাবে হাসিনাকে প্রত্যর্পণ চাইছে বাংলাদেশ যাতে গোটা পৃথিবীর কাছে এটা প্রমাণ হয়ে যায় হাসিনা গণশত্রু, মানবতাবিরোধী, গণহত্যাকারী।
কী বলছে ঢাকা?
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘‘হাসিনা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনও সুযোগ নেই।’’ বাংলাদেশের পাসপোর্ট সংক্রান্ত যে আইন রয়েছে তার উল্লেখ করে আমিনুল বলেন, বাংলাদেশ সরকার তার কোনও নাগরিককে পাসপোর্ট দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাকগ্রাউন্ড চেক করে থাকে। দেখা হয় তিনি শেষ পাঁচ বছর সর্বনিম্ন ২ বছরের কারাদন্ডের সাজা পেয়েছেন কি না। যদি সে সাজাপ্রাপ্ত হয় তবে তাকে পাসপোর্ট দেওয়া হয় না। আর হাসিনা তো গণহত্যয় দোষী প্রমাণিত হয়েছেন ও প্রাণদন্ডের সাজা পেয়েছেন। তাই তাঁকে পাসপোর্ট দেওয়ার প্রশ্ন নেই।
হাসিনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন
হাসিনা আইনজীবী মারফৎ দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট চেয়ে আবেদন জানাতেই তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে বাংলাদেশ সরকার। আমিনুল বলছেন, হাসিনার যদি দেশে ফেরার সদিচ্ছা থাকে তাহলে তিনি কেন ভারতকে তা বলছেন না। ভারত প্রতর্পণ চুক্তি মত হাসিনাকে অনায়াশে ঢাকার হাতে তুলে দিতে পারে। এরপরেই হাসিনা আদৌও বাংলাদেশ ফিরতে চান কি না সেই প্রশ্ন তুলে তিনি বলেন, প্রাণদন্ডের সাজা ঘোষণার পর তিন মাস অর্থাৎ ৩০ দিন সময় থাকে রায়ের বিরুদ্ধে আপিল করার। হাসিনা এই ৩০ দিন চুপ করেছিলেন। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেননি। তাঁর প্রশ্ন, ডিসেম্বরে যদি হাসিনা বাংলাদেশ ফিরতে চাইতেন তাহলে তিনি এই সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আপিল করতেন। তাঁর মন্তব্য, ‘‘যদি হাসিনার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তা হলে মামলা চলাকালীন তিনি এসে তার মোকাবিলা করতেন। তাঁর যদি বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তা হলে তিনি রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন।’’ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, হাসিনা সম্ভবত দুটি কৌশল নিচ্ছেন। এক, তার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের ঘাড়ে চাপাচ্ছেন তিনি। কোনও ভাবে তাঁর বাংলাদেশ ফেরা না হলে যাতে তিনি গোটা বিশ্বকে বলতে পারেন আমি বাংলাদেশ ফিরতে চেয়েছিলাম তারেক রহমানের সরকার-ই আমাকে ফিরতে দেয়নি। দ্বিতীয়ত হাসিনা ঢাকার ওপর পরোক্ষে চাপ বাড়িয়ে এমন একটা পরিস্থিতি তৈরী করতে চাইছেন যাতে তিনি ডিসেম্বরে বাংলাদেশ ফিরলে তাকে গ্রেফতার না করা হয়। এই সুযোগে তিনি রাজনৈতিকভাবে ফের ঘর গুছোনোর সুযোগ পেয়ে যান। যদিও ঢাকা এটা স্পষ্ট করে দিচ্ছে হাসিনা প্রাণদন্ডের সাজাপ্রাপ্ত। তাই তাকে রেয়াত করার প্রশ্ন নেই। বাংলাদেশের মাটিতে পা দিলেই তাকে গ্রেফতার করা হবে।
মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত গণশত্রু অপরাধীর আবার পাসপোর্ট কিসের! হাসিনা প্রসঙ্গে কড়া অবস্থান ঢাকার
- khabar365din
- November 11, 2026
- 1:31 pm
- No Comments





