৩৬৫ দিন। উল্টোডাঙা উড়ালপুলে মঙ্গলবার রাতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ে হাইটবার।ব্যস্ততম এই উড়ালপুলে হাইটবার ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। ইএম বাইপাসগামী সমস্ত গাড়ি চলাচল দীর্ঘক্ষণ বিঘ্নিত হয়। আলোর উৎসবের জন্য এমনিতেই শহরের বিভিন্ন অংশে মানুষের ভিড় বেড়েছে।কলকাতা তো বটেই,দূর দূরান্তের মানুষেরা গাড়ি করে এই এলাকা দিয়ে যান। আচমকা এভাবে হাইটবার ভেঙে পড়ায় একের পর এক গাড়ি থমকে যায়, এর ফলে তীব্র যানজট তৈরি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্তারা। দ্রুত হাইটবার রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টা হয় যাতে যান চলাচল স্বাভাবিক অবস্থায় চলাচল করতে পারে ।
দীর্ঘ সময় ধরে যান চলাচল থমকে থাকায় অনেকেই উৎসবের সময় অসুবিধার মধ্যে পড়ে। প্রশাসনিক স্তরে দ্রুত গতিতে যান চলাচল স্বাভাবিক করার জন্য ভেঙে পড়া হাইটবার সরানোর জন্য তৎপরতা শুরু করে। উল্লেখ্য, প্রতি দিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই উল্টোডাঙা উড়ালপুল দিয়ে। এই বিপুল সংখ্যক গাড়ির ভিড় দেখা যায় এই উড়ালপুলে। একথা মাথায় রেখে ট্রাফিক পুলিশের আধিকারিকরা যান নিয়ন্ত্রণ করতে নামে।
উল্টোডাঙা উড়ালপুলে গাড়ির ওপর হাইটবার ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
- khabar365din
- November 10, 2026
- 7:19 pm
- No Comments






