মাছ, মুরগি, মাটন যত দামই হোক, থাকবে পাতে, তবে পিছে পিছে

৩৬৫ দিন। শ্রীদাত্রী ঠাকুর, অঙ্কিতা মণ্ডল। ভাইফোঁটা উপলক্ষে জমে উঠেছে মিষ্টির বাজার। ভাইয়ের মঙ্গল কামনায় বোনেদের হাতে সাজানো মিষ্টির থালা সাজাতে ব্যস্ত শহরবাসী। এবার চিরাচরিত সন্দেশ, রসগোল্লার পাশাপাশি বাজারে দাপিয়ে বেড়াচ্ছে ফিউশন সুইটস ও প্রিমিয়াম মিষ্টির বাহার। ক্রেতাদের ঢল নেমেছে দোকানে দোকানে। তবে চিনি ও গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে লাভের অঙ্কে টান পড়েছে বলে বেশ কিছুটা আক্ষেপ অধিকাংশ ব্যবসায়ীদের। চলতি বছর ভাইফোঁটায় ক্রেতাদের নজর কেড়েছে নিত্যনতুন ও বাহারি মিষ্টি। চাহিদার শীর্ষে রয়েছে দক্ষিণ কলকাতার সুপরিচিত মিষ্টান্ন প্রতিষ্ঠান কোটাল’স সত্যনারায়ণের বিশেষ মিষ্টিগুলি,যেমন-বেকড ব্রাউনি কালাকান্দ(কালাকাঁদ) কালাকান্দের স্তরের ওপর ব্রাউনির ছোঁয়া থাকা এই মিষ্টিটির প্রতি পিসের দাম ৩৫ টাকা। দোকানের কর্মকর্তার বক্তব্যনুযায়ী, এটি বর্তমানে বাজারে অন্যতম হট-সেলিং আইটেম। রসগোল্লা তিরামিসু একদম প্রোপার ডিলিশিয়াস চিজের (মাস্কারপোন চিজ) ব্যবহারে তৈরি এই ফিউশন মিষ্টিটির দাম প্রতি পিস ১০০ টাকা। এর ওপর কফির একটি হালকা লেয়ার রাখা হয়েছে, হট-সেলিং আইটেম হিসেবে বিবেচিত। ম্যাঙ্গো চিজকেক কালাকান্দ(কালাকাঁদ) ভিন্ন স্বাদের এই মিষ্টিটির দামও রাখা হয়েছে ১০০ টাকা প্রতি পিস। চিত্রকূট ও বিশেষ সন্দেশ বিভিন্ন ডিজাইনের চিত্রকূট পাওয়া যাচ্ছে ৫০ টাকা মূল্যে। এ ছাড়া ফিউশন ও ছাঁচের সাধারণ ভাইফোঁটা সন্দেশ এবং মুস জাতীয় মিষ্টির দাম রয়েছে ৫০ থেকে ১৫০ টাকা রেঞ্জের মধ্যে। হোমমেড চকলেট প্রতিষ্ঠানের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ভাইফোঁটা স্পেশাল হোমমেড চকলেটের দামও ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে রাখা হয়েছে। সঙ্গে ফ্রুট ফ্লেভার মুস , ম্যাঙ্গো মালাই চমচম মুস , ভাইফোঁটা সন্দেশ আছে যেটি অন্যতম চাহিদা সম্পন্ন আইটেম হিসেবে বিবেচিত । প্রতিষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য আইটেম ভাইফোঁটা প্ল্যাটার । যেখানে বিভিন্ন মিষ্টির সমাহারে ৯টি পিসের একটি কমপ্যাক্ট প্ল্যাটার পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়, যার মধ্যে ঢাকাই খাজা,
শঙ্কর সন্দেশ, মালাই চমচম, জলভরা, ভাইফোঁটা সন্দেশ, চিত্রকূট, মিষ্টি কাজু বরফি, খাস্তা কচুরি, ড্রাই ফ্রুট ও পান ফ্লেভার সন্দেশের মতো জনপ্রিয় আইটেমগুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তার লক্ষণীয় বিষয়বস্তুর মতে, উৎসবের মরশুমে বেচাকেনা বেশ ভালো। ভাইফোঁটার বাজারে ক্রেতাদের ভিড় আশাব্যঞ্জক। এ বছর মিষ্টির হ্যাম্পার উপহার দেওয়ার প্রবণতা বেড়েছে। সুইগি ও জোম্যাটোতেও সুইট বক্সের চাহিদা ঊর্ধ্বমুখী।

Scroll to Top