লিওনেল মেসির বাবা জর্জে মেসির প্রয়াত, শোকস্তব্ধ ফুটবল বিশ্ব

৩৬৫রত, স্পোর্টস। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির বাবা জর্জেমেসির মৃত্যুর খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল মহলে। বিভিন্ন আর্জেন্টিনীয় সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘ অসুস্থতার পর ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। তবে মেসি পরিবার বা শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই খবরের কোনো সত্যতা স্বীকার করা হয়নি।
​আর্জেন্টিনার প্রথম সারির সংবাদপত্র ‘ইনফোবে’ এবং ‘রোজারিও থ্রি’প্রথম এই খবরটি সামনে আনে। পরে স্পেনের ‘কাতালোনিয়া রেডিও’-ও একই খবর প্রকাশ করে। সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীনই হোর্হে মেসির অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় মেসি পরিবারের পক্ষ থেকেও তাঁর চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
​সংবাদমাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর, মেসির বিশ্বকাপ দলের সতীর্থ নিকো পাজ ফেসবুকে “রেস্ট ইন পিস জর্জে মেসি” লিখে একটি শোকবার্তা পোস্ট করেন। নিকো পাজের এই পোস্টের পরেই হোর্হে মেসির প্রয়াণের খবরটি আরও জোরালো হয় এবং সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
​মেসির ফুটবল ক্যারিয়ারে তাঁর বাবা জর্জে মেসির অবদান অপরিসীম। রোজারিওতে মেসির শৈশব থেকে শুরু করে ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে তাঁকে স্পেনের বার্সেলোনায় নিয়ে যাওয়ার পেছনে মূল কারিগর ছিলেন তিনিই। ছেলের অপার সম্ভাবনা বুঝতে পেরে পরবর্তীতে তাঁর এজেন্ট হিসেবেও আজীবন ছায়ার মতো পাশে থেকেছেন।নিঃসন্দেহে এটি লিওনেল মেসি ও তাঁর পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে খবরটি ঘিরে এখনও কিছুটা ধোঁয়াশা থাকায়, গোটা বিশ্বের ফুটবল অনুরাগীরা এখন মেসি পরিবারের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় প্রহর গুনছেন।

Scroll to Top