ঝাড়গ্রামে বনপুরা এলাকায় বুলডোজার চালিয়ে বন দপ্তর এর জমি উদ্ধার

অশোক কুমার মন্ডল। ঝাড়গ্রাম। বার দুয়েক নোটিস দেওয়ার পরেও তা উপেক্ষা করে বনদফতরের জায়গার উপরে থাকা দোকান সংস্কারের কাজ চলছিল। এরপরেই বনদফতর এদিন শনিবার দুটি দোকান জেসিবি দিয়ে ভেঙে দিল। ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের পিন্ডারা এলাকায় এদিন দুটি দোকান ভাঙে বনদফতর। জানা গিয়েছে পিন্ডারা এলাকায় টিনের ছাউনি দেওয়া ইটের গাথনির একটি মুদি দোকান এবং একটি স্টেশনারি দোকান ভাঙা ভাঙা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুটি দোকান বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল। এদিকে বনদফতর সূত্রে জানা গিয়েছে বনদফতরের জমির উপরে থাকা ওই দুটি দোকান ভেঙে ফেলার জন্য দুবার নোটিস দেওয়া হয়েছিল বনদফতরের পক্ষ থেকে। কিন্তু অভিযোগ তা উপেক্ষা করেই দোকান গুলি খোলার তোরজোড় করা হচ্ছিল এবং সেই জন্য সংস্কারের কাজ চলছিল। বনদফতর সেই খবর পাওয়ার পরেই ভেঙে দেয় দোকান গুলি। উল্লেখ্য কিছুদিন আগেই বেলপাহাড়ির একটি রিসর্ট কতৃপক্ষকে বনদফতরের জায়াগার উপর নির্মান করার জন্য নোটিস ধরিয়ে ছিল বনদফতর।

Scroll to Top