অন্তঃসত্ত্বা মহিলাকে প্রসবের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনা

৩৬৫ দিন। অন্তঃসত্ত্বা মহিলাকে প্রসবের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো আলিপুরদুয়ারে। দু্র্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হলেও বরাত জোরে বেঁচে গিয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর পরিবারের দুই সদস্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাঙালিবাজনা থেকে এক সন্তানসম্ভবা মহিলাকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। রোগীর সঙ্গে ছিলেন তাঁর পরিবারের দু’জন। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় গুয়াহাটি থেকে আসা একটি কন্টেনার ট্রাক অ্যাম্বুলেন্সের পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের। মৃতের নাম প্রানজিত বসুমতা (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনো রকমে অ্যাম্বুলেন্সের ভেতর আটকে থাকা অন্তঃসত্ত্বা মহিলা সহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের তেমন গুরুতর চোট নেই বলে দাবি পুলিশের।‌ এদিকে এই ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান দুটি গাড়ির-ই গতি বেশী ছিল‌ সেই সময় কোনো একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে অন্য গাড়িকে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্সের ভেতরেই তখলগোল পাকিয়ে যায় ড্রাইভারের দেহ তবে যে ভাবে অ্যাম্বুলেন্সে থাকা বাকি তিন জন বেঁচে গেলেন তা এককথায় আশ্চর্য রক্ষা বলছে পুলিশ।

Scroll to Top