৩৬৫ দিন। একদিকে দুর্গাপুরে যখন প্রশাসনিক বৈঠক করছেন শুভেন্দু তখন তার ঠিক আগে একেবারে পাশেই আসানসোলে এনকাউন্টারের ঘটনা ঘটল। শুক্রবার এনকাউন্টার প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,‘‘পুলিশকে গুলি করেছে, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। পুলিশকে খোলা হাত দেওয়া আছে। এ সব চলবে না। আগে পুলিশ টেবিলের নীচে লুকোত। এখন পুলিশ জবাব দিচ্ছে।’’ শুভেন্দু এদিন-ও মনে করিয়ে দেন কিছু ব্যাপারে তিনি পুলিশকে খোলা ছুট দিয়ে রেখেছেন তার মধ্যে যেমন নারী শিশুদের ওপর অত্যাচার যারা করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার তেমন-ই হল বেআইনি মাদক কারবারের বিরুদ্ধেও পুলিশকে জিরো টলারেন্স নীতি নিতে বলা হয়েছে। তৃতীয় হল পুলিশের রক্ত ঝড়লে ‘সকালে জমা বিকেলে খরচ’ নীতি নেবে প্রশাসন। শুক্রবার-ও ফের এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে অপরাধী দুষ্কৃতকারীদের কোনো জায়গা নেই। পুলিশের ওপর হামলা করে পাড় পেয়ে যাওয়া যাবে না। আগের মত পুলিশ টেবিলের তলায় লুকোবে না। পুলিশ পাল্টা ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, শান্তিনিকেতন গুলি কান্ডে অভিযুক্তকে পুলিশ যখন নানুরের ইঁটভাটায় এনকাউন্টার করে তখন-ও শুভেন্দু পুলিশের সেই পদক্ষেপকে সমর্থন করেছিলেন। সেই সময় তিনি বলছিলেন, পুলিশকে যদি কেউ গুলি করে পুলিশ কি বাতাসা রসগোল্লা ছুঁড়বে! পুলিশের বন্দুক পকেটে ঢুকিয়ে রেখে দেওয়ার জন্য নয়।
মুখ্যমন্ত্রীর পূর্ণ সমর্থন
একদিকে দুর্গাপুরে যখন প্রশাসনিক বৈঠক করছেন শুভেন্দু তখন তার ঠিক আগে একেবারে পাশেই আসানসোলে এনকাউন্টারের
ঘটনা ঘটল। শুক্রবার এনকাউন্টার প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশকে গুলি করেছে, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। পুলিশকে খোলা হাত দেওয়া আছে। এ সব চলবে না। আগে পুলিশ টেবিলের নীচে লুকোত। এখন পুলিশ জবাব দিচ্ছে।’ শুভেন্দু এদিন-ও মনে করিয়ে দেন কিছু ব্যাপারে তিনি পুলিশকে খোলা ছুট দিয়ে রেখেছেন তার মধ্যে যেমন নারী শিশুদের ওপর অত্যাচার যারা করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার তেমন-ই হল বেআইনি মাদক কারবারের বিরুদ্ধেও পুলিশকে জিরো টলারেন্স নীতি নিতে বলা হয়েছে।
তৃতীয় হল পুলিশের রক্ত ঝড়লে ‘সকালে জমা বিকেলে খরচ’ নীতি নেবে প্রশাসন। শুক্রবার-ও ফের এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে অপরাধী দুষ্কৃতিদের কোনও জায়গা নেই। পুলিশের ওপর হামলা করে পাড় পেয়ে যাওয়া যাবে না। আগের মত পুলিশ টেবিলের তলায় লুকোবে না। পুলিশ পাল্টা ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, শান্তিনিকেতন গুলি কাণ্ডে অভিযুক্তকে পুলিশ যখন নানুরের ইঁটভাটায় এনকাউন্টার করে তখন-ও শুভেন্দুপুলিশের সেই পদক্ষেপকে সমর্থন করেছিলেন। সেই সময় তিনি বলছিলেন, পুলিশকে যদি কেউ গুলি করে পুলিশ কি বাতাসা রসগোল্লা ছুঁড়বে! পুলিশের বন্দুক পকেটে ঢুকিয়ে রেখে দেওয়ার জন্য নয়।






