খড়্গপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনে পাথর হামলা আতঙ্কিত যাত্রীরা

৩৬৫ দিন।অশোক কুমার মণ্ডল।মেদিনীপুর। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর রেল লাইনের খড়্গপুর স্টেশনের আগেই হাতিগোলা ব্রিজের কাছে। রেল সূত্রে জানা যায় যে মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া পুরুলিয়া সুপার ফাস্ট ট্রেন টি দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর রেল লাইনের জগপুর স্টেশন পেরানোর পর খড়্গপুর স্টেশনে ঢোকার দু কিলোমিটার আগে হাতি গোলা ব্রিজের কাছে কে বা কারা ওই ট্রেনকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে। যার ফলে ট্রেনের একটি কামরা জানালার কাঁচ ভেঙ্গে ইটের টুকরো ভিতরে পড়ে যায়, এমনকি দরজার লোহার রড বেঁকে যায়। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন ওই কামরায় থাকা ট্রেনের যাত্রীরা। তবে ওই ঘটনায় ট্রেনে থাকা যাত্রীরা কেউ আহত হয়নি। কিন্তু রেলের পক্ষ থেকে বিষয়টি জানার পর ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা ওই ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখার জন্য রেলএর তদন্তকারী আধিকারিকরা বুধবার ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছে। যার ফলে ট্রেন যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Scroll to Top