মাছ চাষের ভেড়ি কে কেন্দ্র করে সংঘর্ষ
জখম ১০ আটক ১০ জন

৩৬৫ দিন। সোমবার বিকালে মাছ চাষের ভেড়ি কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধলে সংঘর্ষে পরিণত হয়।আর এই ঘটনায় জখম হয় দুই পক্ষের ১০ জন।জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার খাস কুমরোখালি হাটখোলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা জানা গিয়েছে বিগত সরকারের আমলে ক্যানিং মাতলা নদীর চরে আইন কে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠে মাছ চাষের ভেড়ি।হাজার হাজার বিঘের নদীর চরে গড়ে উঠেছে মাছের ভেড়ি।আর এই মাছের ভেড়ি দখল কে কেন্দ্র করে প্রায় সময় বাঁধে সংঘর্ষ।এদিন খাস কুমরোখালি হাটখোলা এলাকায় মাছের ভেড়ি কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধলে তা সংঘর্ষে পরিণত হয়।লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে একে অপর কে আক্রমণ করলে উভয় পক্ষের ১০ জন জখম হয়।জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জেনারেল) অতীশ বিশ্বাস নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।আর এই ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অতীশ বিশ্বাস বলেন মাছের ভেড়ি কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বেশ কয়েকজন জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ মৃধু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় চলছে পুলিশি টহলদারি।

Scroll to Top