৩৬৫দিন। সিপিএম -তৃণমূল এখন ভালোবাসা হয়েছে,তৃণমূল যাদের হারিয়ে ক্ষমতায় গিয়েছিল, তাদের সঙ্গেই জোট প্রস্তুতি নিচ্ছে। রবিবার
বিরোধী শিবিরকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে শমীক ভট্টাচার্য এর দাবি, তৃণমূল আর ক্ষমতায়
আসবে না।নিজেরা ক্ষমতায় আসবে না বলেই তারা সিপিএমকে কোর্টে পাঠাচ্ছে।পুরভোট নিয়ে বিরোধীরা মামলা করায় এমনিতেই শাসকদলের নেতারা বারবার সমালোচনা করছেন। এদিন ও শমীকের নিশানায় ছিলেন তৃণমূল ও সিপিএম নেতৃত্ব,দু দলকে একবন্ধনীতে রেখে পুরসভায়
বিকল্প পথ খুলে দেওয়ার কথা জানিয়ে দেন। আদালতে পুরভোটের মামলা চলায়,বিজেপির কাছের লোকেরাই যে কো -অর্ডিনেটর পদে
বসবেন রবিবারের সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে দেন। পুরভোট কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিজেপি সাংগঠনিক স্তরে চলতি
সপ্তাহে বৈঠক করবেন। লাগাতার আলোচনা র মাধ্যমে পুরসভা চালানোর জন্য লোকেদের বেছে নেওয়া হবে। যদিও সজল ঘোষ প্রকাশ্যে মন্তব্য
করেছেন, যাদের পুরসভারপ্রশাসনিক অভিজ্ঞত রয়েছে কেবল তাদের এক্ষেত্রেঅগ্রাধিকার দেওয়া উচিত। তাই কো -অর্ডিনেটর বাছাই নিয়ে বিজেপি সব দিক ভেবে এগোতে চাইলেও ঐক্যমত্য গড়ে তোলাই চ্যালেঞ্জ।
শমীকের তীব্র আক্রমণ, সিপিএম, তৃণমূল, কংগ্রেসকে ওরা এক হয়ে পুরভোট ঠেকাতে চাইছে
- khabar365din
- November 16, 2026
- 3:32 pm
- No Comments





