রাষ্ট্রসংঘে মৃত্যুদন্ড তুলে দেওয়া প্রস্তাব

৩৬৫ দিন। মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রসংঘে পেশ হয়েছিল প্রস্তাব। সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিল ভারত। ভারতের পাশাপাশি এর বিরুদ্ধে ভোট দিয়েছে মোট ৩৩টি দেশ। এই তালিকায় রয়েছে চিন, আমেরিকা, জাপান, পাকিস্তান-সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। পাশাপাশি পক্ষে ভোট দেয় ১৩৩টি দেশ। ভারতের পাশাপাশি চিন, পাকিস্তান, আমেরিকা, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিন, মালদ্বীপ, ওমান ও মিশরও এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। কী বলা হয়েছিল এই প্রস্তাবটিতে? ২০২৫ সালে মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিটি দেশের নিজস্ব আইনি ব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকার স্বীকার করেও মৃত্যুদণ্ড পুরোপুরি তুলে দেওয়ার লক্ষ্যে আপাতত এই দণ্ডটি স্থগিত রাখার আহ্বান জানিয়েছে মেক্সিকো। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে গৃহীত হয় মেক্সিকোর আনা এই প্রস্তাব।যে সব দেশ ইতিমধ্যেই মৃত্যুদণ্ড বাতিল করেছে, তারা যাতে সেই দণ্ড ফের চালু না করে, তার জন্য প্রস্তাবে তাদের অনুরোধ জানানো হয়েছে। ১৮ বছরের কমবয়সি অপরাধী, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি এবং মানসিক বা বৌদ্ধিক প্রতিবন্ধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার এবং বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান তুলে দেওয়ার কথাও এই প্রস্তাবে বলা হয়েছে। ভোটাভুটিতে অংশ নিয়েছিল মোট ১৯৩টি দেশ। সেখানে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার পক্ষেই মত দেয় বেশিরভাগ দেশগুলি। ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৩৩টি দেশ। এবং ভোটদানে বিরত থাকে ১৬টি দেশ। রাষ্ট্রসংঘে পেশ হওয়া এই প্রস্তাবে সব রাষ্ট্রকে মৃত্যুদণ্ড কার্যকর করার
অপর স্থগিতাদেশ দিতে এবং ধীরে ধীরে এই শাস্তি তুলে দেওয়ার দিকে এগোতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালে যেখাবে গোটা বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ঘটনা বেড়ে গিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।ভোটাভুটির ঘটনার পর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন বলেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ঐক্যমত নেই। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ শর্তসাপেক্ষে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। পাশাপাশি তিনি এটাও জানান, ভারতে মৃত্যুদণ্ড দেওয়া হয় কঠোর আইনি প্রক্রিয়ার পর, এবং শুধুমাত্র বিরল থেকে বিরলতম মামলায়। যে কোনও সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব আইন ও শাস্তি নির্ধারণের অধিকার রয়েছে।বিচারবহির্ভূত হত্যা সংক্রান্ত প্রস্তাবকে ভারত সমর্থন করলেও, তার ৬ নম্বর অনুচ্ছেদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ওই অনুচ্ছেদে মৃত্যুদণ্ডকে নির্যাতনের সঙ্গে এক করে দেখা হয়েছে বলে ভারতের আপত্তি। ভারতের বক্তব্য, আদালতের নির্দেশে আইন অনুযায়ী দেওয়া মৃত্যুদণ্ডকে ‘রাষ্ট্রীয় হত্যা’ বলা অন্যায়। অবশ্য মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভারতের এই অবস্থান প্রথমবার নয়। এর আগে ২০১৬, ২০১৮ ও ২০২৪ সালে একই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত।ভারত এর আগেও ২০১৬, ২০১৮ এবং ২০২৪ সালের অধিবেশনে মৃত্যুদণ্ড স্থগিত রাখার এই একই ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল। প্রসঙ্গত, ২০২৫ সালে মৃত্যুদণ্ড বৃদ্ধিতে উদ্বেগ. বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড সীমিত করার প্রবণতা থাকা সত্ত্বেও ২০২৫ সালে নথিভুক্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।১৮ বছরের কম বয়সী (অথবা অপরাধ সংঘটনের সময় বয়স ১৮-এর বেশি ছিল কি না তা নিশ্চিত না হওয়া) ব্যক্তি, গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের ওপর মৃত্যুদণ্ড প্রয়োগ না করার আহ্বান জানানো হয়েছে।রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রতি দুই বছর পরপর মৃত্যুদণ্ড স্থগিত রাখার এই প্রস্তাবের পক্ষে সমর্থন ক্রমাগত বাড়ছে
২০০৭ সাল. ১০৪টি দেশ পক্ষে, ৫৪টি বিপক্ষে।
২০১২ সাল. ১১১টি দেশ পক্ষে, ৪১টি বিপক্ষে।
২০১৮ সাল. ১২০টি দেশ পক্ষে, ৩৬টি বিপক্ষে।
২০২২ সাল. ১২৫টি দেশ পক্ষে, ৩৭টি বিপক্ষে।
২০২৪ সাল. ১৩০টি দেশ পক্ষে, ৩২টি বিপক্ষে।
২০২৬ সাল. ১৩৩টি দেশ পক্ষে, ৩৩টি বিপক্ষে।

Scroll to Top