দিল্লি আর্ট গ্যালারির উদ্যোগে ‘প্রতিবাদের শহর’

৩৬৫ দিন। চুক্তির দশক দেখল মুক্তির দশককের ছবি। সমঝোতার সময় ফিরের দেখল অতীতের প্রতিবাদের ছবি। নতুন কলকাতা
ফিরে দেখল মৃণালের প্রতিবাদের ছবি। প্রতিবাদের শহর, বিপ্লবের শহর, চিন্তন, মেধা এবং জীবন উদ্যাপনের শহর কলকাতাকে নতুন করে চেনা, স্মৃতির পথে হেঁটে উসকে দেওয়া দেওয়া ফুটন্ত রাজপথ, অলি, গলি, মঞ্চ, সিনেমা কিংবা ময়দানের ফ্ল্যাশব্যাক। দায়িত্ব নিয়েছিল দিল্লি আর্ট গ্যালারি। তাদের তৃতীয় বার্ষিকী উদ্যাপনের এবারের মূল ভাবনা, শহরের উপর সাধারণ মানুষের অধিকার। শিল্প, সাহিত্য, সিনেমা, নাটক, গান এবং খেলাধুলার মাধ্যমে এই শহর, কীভাবে সাধারণ মানুষ নিজেদের অধিকার ও প্রতিবাদের ভাষা তৈরি করেছেন, তা তুলে ধরা হবে এই উৎসবে। গতকাল কলেজ স্ট্রিটের বসন্ত কেবিনে মলয় রায়চৌধুরীদের হাংরি’র আগুনে পোড়ার পর আজ মৃণাল সেনের কলকাতা ৭১। নিউ এম্পায়ারে ফিরল সত্তরের রক্তাক্ত রাজপথে ক্ষুধার্ত মানুষের মিছিল, লাল পতাকার মিছিল, অলি গলিতে চিনের চেয়ারম্যানের গ্র্যাফিটি, ময়দানে যুবকের এনকাউন্টার। প্রচুর দর্শক এসেছিলেন। কেউ বা সিনেমাপ্রেমী, কেউ-বা প্রতিবাদী। যেমন লস এঞ্জেলস থেকে দীর্ঘ চার দশক পর কলকাতায় ফেরা তরুণ রায় চৌধুরী। বললেন, আশ্চর্য অনুভূতি হচ্ছে। উত্তাল সময়ে কলকাতায় কলেজ জীবন কেটেছে। সিনেমা, থিয়েটার, মিছিল, লাল পাগড়ির পুলিশ, ট্রামে আগুন সব দেখেছি। সেই নস্টালজিয়া ফিরে পেতেই সিনেমা দেখতে এলাম। হয়তো পরশু আবার ফিরে যাব আমেরিকা। কিন্তু পরিবার নিয়ে এসেছি এটাই দেখাতে, কলকাতা একসময় প্রতিবাদ করতে জানত। সিনেমার একেবারে শেষের দিকে বেনামী সেই যুবক সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে (চতুর্থ প্রাচীর ভেঙে) দর্শকদের সাথে কথা বলে। সে বলে, যারা আমাকে আজ হত্যা করেছে, দেশজুড়ে তাড়া করেছে, তারা আবার আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমার অপরাধ আমি প্রতিবাদ করেছিলাম… তোমরা কেন প্রতিবাদ করছ না? দিল্লি আর্ট গ্যালারি এটাই তুলে ধরতে চেয়েছে এই প্রজন্মের কাছে। হাংরির পর কলকাতা ৭১, তারপর বাংলা ব্যান্ড, নীল দর্পণ, কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে গ্রাফিতি আর্ট, এ সবই প্রতিবাদের এলিমেন্ট, এভাবেই দেখছেন উদ্যোক্তারা।

Scroll to Top