৩৬৫ দিন। বুধবার কুলগ্রামে সিআরপিএফ-এর নাকা ক্যাম্পে গুলি চালিয়ে তিন জাওয়ানকে জখম করে জঙ্গিরা এই ঘটনার রেশ কাটার আগেই এবার কিশ্তওয়াড়ের জঙ্গল থেকে জম্মু ও কাশ্মীর পুলিশের দুই অফিসারের দেহ উদ্ধার হল। দুজনকেই গুলি করে খুন করা হয়েছে। ঘটনার পেছনে জঙ্গি নাশকতা রয়েছে বলে মনে করা হয়েছে। যদিও সরকারি ভাবে এ ব্যাপারে পুলিশ বা সেনার তরফে কোনো মন্তব্য করা হয়নি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিহত দুই অফিসার টহলদারির সময় জঙ্গল থেকে গুলি চলার শব্দ পেয়ে বৃহস্পতিবার দুপুরে তদন্তে বেরোন।
তারপর থেকে আর তাদের খোঁজ মিলছিল না। রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের যৌথ বাহিনী রাতেই সার্চ অপারেশন শুরু করে। বৃহস্পতিবার সকালে তাদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। বুধ ও বৃহস্পতিবারের দুটি ঘটনা বিচ্ছিন্ন নাকি নতুন করে উপত্যকায় আতঙ্কের পরিবেশ তৈরী করতে সেনা ও পুলিশের ওপর পর পর হামলা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর এখানেই উঠে আসছে লতিফ ভাটের নাম। গত বছর ১৯ নভেম্বর আচমকা গায়েব হয়ে যায় লতিফ। তার আগে পর্যন্ত সে পুলিশ বই সেনা কারোর সন্দেহের তালিকায় ছিল না। নিরুদ্দেশের কয়েক মাস পর পলিশ জানতে পারে সে লস্করের ফ্রন্টিয়াল সংগঠন টিআরএফে যোগ দিয়েছে। এ বছর জুলাইয়ে লালচকে পুলিশ কন্সস্টেবল খুন ও পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা এই লতিফের নির্দেশেই হয়। দক্ষিণ কাশ্মীরে লস্করের সব রকম অপারেশন দায়িত্বে রয়েছে লতিফ। তার মাথার দাম ১৫ লাখ টাকা। কয়েক মাস আগে লতিফ ও আরো তিন জঙ্গির নামে হুলিয়া জারি করে পুলিশ। লতিফ ছাড়া বিলাল আহমেদ মীর, মহম্মদ উমর মীর (দু’জনেই সোপোরে সক্রিয়) এবং আবিদ কয়ুম লোন (বারামুলায় সক্রিয়) ছিল সেই তালিকায়। গোয়েন্দাদের অনুমান, দক্ষিণ কাশ্মীর যেহেতু লতিফের দায়িত্বে তাই তার নির্দেশ ছাড়া অপারেশন চালানোর প্রশ্ন-ই ওঠে না। লতিফের এই সক্রিয়তাই ভাবাচ্ছে তাদের। লতিফকে ধরতে অভিযান-ও চলছে। কিন্তু এখনো পর্যন্ত তার হদিশ মেলেনি।
কাশ্মীরের কুলগামের পর এবার কিস্তওয়ার
জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা ২ পুলিশ অফিসার
- khabar365din
- November 12, 2026
- 7:41 pm
- No Comments






