ট্রেনের কামরার ভিতর থেকে উদ্ধার দুটি অজগর সাপ!
আতঙ্কে যাত্রীরা

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা স্টেশনে ট্রেনের কামরার ভিতর থেকে দুটি অজগর সাপ উদ্ধার করে জিআরপি।। জিআরপি সূত্রে জানা গিয়েছে উড়িষ্যার জাজপুর থেকে খড়্গপুর যাচ্ছিল চাঁদপুর খড়্গপুর এক্সপ্রেস ট্রেন।। ওই ট্রেনটি বেলদা স্টেশনে এসে দাঁড়ানোর পর জিআরপির পক্ষ থেকে বিভিন্ন কামরায় নিয়মমাফিক তল্লাশি ওজন চালানো হয়। সেই সময় একটি কামরার ভিতর থেকে দুটি বাক্স উদ্ধার করা হয়, সেই দুটি বাক্স থেকে উদ্ধার করা হয় দুটি অজগর সাপ। উদ্ধার হওয়ার দুটি অজগর সাপকে বনবিভাগের বেলদা রেঞ্জের হাতে জিআরপির পক্ষ থেকে তুলে দেওয়া হয়।। সেইসঙ্গে কে বা কারা কোন উদ্দেশ্যে ওই দুটি অজগর সাপ ট্রেনে করে নিয়ে আসছিল তা খতিয়ে দেখার জন্য জিআরপি তদন্তের কাজ শুরু করেছে। তবে ট্রেনের কামরা ভিতর থেকে দুটি অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় দেশদ্রা স্টেশনে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Scroll to Top