৩৬৫ দিন।পাপ্পা গুহ। সোনার দোকানের মালিককে মারধর করে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দোকানের সর্বস্ব লুট করে করে পালানোর অভিযোগ উঠল তিন দুস্কৃতীর বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আন্দুল ঝোড়হাট মাড়োয়ারি বাগান এলাকায়। সাঁকরাইল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন আনুমানিক রাত ৯ টা নাগাদ একটি বাইকে চেপে ৩ জন দুষ্কৃতী সোনার দোকানে ঢোকে। দুষ্কৃতীদের দুজনের মুখে মাস্ক ছিল এবং একজনের মাথায় হেলমেট ছিল। দোকানের মালিক অনিমেষ সামন্ত একাই দোকানে ছিলেন। অভিযোগ দুষ্কৃতীরা দোকানে ঢোকার পর অনিমেষ সামন্তকে বেধড়ক মারধর করে। পরে তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দোকানের যাবতীয় সোনা ও রূপার গয়না লুঠ করে বাইকে চেপে চম্পট দেয়। দোকানের সিসি টিভি স ফুটেজ খতিয়ে দেখা গেছে দুষ্কৃতীরা দোকানে লুটপাট করার সময় এক দুষ্কৃতী দোকানের মালিক কে চেপে ধরেছিলেন। তারপর এই ঘটনায় আতঙ্কিত সোনার দোকানের মালিকরা। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।






