বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষ, জখম ৫

৩৬৫ দিন| বুধবার বিকালে রাজনৈতিক সংঘর্ষে জখম হয় ৫ জন তৃণমূল কর্মী।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া অঞ্চলের খেড়িয়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে খেড়িয়া এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী মোস্তাকিন সেখ ইউসুফ সরদার সহ আর ৩ জন তৃণমূল কর্মী এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিল।সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী বাঁশ লোহার রড নিয়ে হঠাৎই তাদের উপর চড়াও হয় এমনি অভিযোগ।ফলে গুরুতর জখম হয় ৫ জন তৃণমূল কর্মী।তাদের স্থানীয় মানুষজন উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তাদের চিকিৎসা চলছে।জখম তৃণমূল কর্মী ইউসুফ সরদার ও মোস্তাকিন সেখ অভিযোগ করে বলেন চায়ের দোকানে বসে ছিলাম।সেই সময় হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী বাঁশ লোহার রড নিয়ে চড়াও হয়।যেহেতু বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজির নেতৃত্বে তারা তৃণমূল কংগ্রেস করতেন।আর সেই কারণেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।এমনকি যারা মারধর করেছে আমাদের তারাও তৃণমূলেরই লোকজন, কিন্তু বর্তমানে তারা নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিচ্ছে।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।পুলিশ জানান সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছে।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Scroll to Top