৩৬৫ দিন। ডিউটির সময় আচমকা সার্ভিস গান থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। নিহত পুলিশ অফিসারের নাম সঞ্জয় জানা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে পানাগড় বাইপাসে ১৯ নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন সঞ্জয়। তার সঙ্গে আরো কয়েকজন ওই একই জায়গায় ডিউটি করছিলেন। আচমকা গুলির শব্দে সকলে ছুটে এসে দেখেন একটি লরির আড়ালে রাস্তায় পড়ে রয়েছে সঞ্জয়ের দেহ। হাতে ধরা ছিল তার সার্ভিস গান। পুলিশের অনুমান সার্ভিস গান থেকে নিজের মাথায় গুলি করেন ওই পুলিশকর্মী। যদিও তিনি কেন আত্মহত্যা করতে গেলেন তা স্পষ্ট হচ্ছে। আসানসোল পুলিশলাইনে যেখানে সঞ্জয় থাকতেন সেখানে তার সহকর্মীরা জানিয়েছেন সঞ্জয় স্বাভাবিক ছিলেন তার আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল না। কেন তিনি আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে সেই রিপোর্ট হাতে এলে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। পাশাপাশি ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যেই বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। নিহত পুলিশ অফিসারের সার্ভিস গানটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ফরেন্সিক রিপোর্ট এলে বোঝা যাবে ওই বন্দুক থেকেই গুলি চলেছে কি না। বালিস্টিক পরীক্ষাও করা হবে আগ্নেয়াস্ত্রের। এই সব রিপোর্ট হাতে এলে বোঝা যাবে আসলে বিষয়টি কী ঘটেছিল। আপাতত সব দিক খোলা রেখেই তদন্ত চলছে।
ডিউটির সময় আচমকা সার্ভিস গান থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কর্মী
- khabar365din
- November 4, 2026
- 4:27 pm
- No Comments





