৩৬৫ দিন। গুজরাতের স্ট্যাচু অব ইউনিটি থেকে বিরোধীদের কার্যকলাপকে দেশবিরোধী বলেছিলেন মোদি। বিশেষ করে এস আই আর ও তার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে বিরোধী ইন্ডিয়া জোট যে ভাবে পথে নেমে আন্দোলন করছে তাতে বিদেশী শক্তির মদত আছে বলেও দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, বিরোধীদের কাজ হল সরকারের নীতি কাজের গঠনমূলক সমালোচনা করা কিন্তু রাহুল বা কংগ্রেস ও তাদের সহযোগীরা সে সব না করে একটা বাধাদান কারী অপ শক্তিতে পরিণত হয়েছে। যাদের কাজ হল দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে গন্ডোগোল পাকানো। বিরোধীদের কে বিদেশে কার সঙ্গে বৈঠক করছে তাও তিনি জানেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এর পাল্টা সোমবার মুখ খোলেন রাহুল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দেশবাসীর কাছে মিথ্যা বলা বন্ধ করুন। আপনি বিদেশি সাহায্যের ওপর নির্ভর করে প্রধানমন্ত্রী হয়েছেন এবং বিদেশি সহায়তার জন্যই আজও পদে টিকে রয়েছেন।রাহুলের কথায়, দেশের আর্থিক কাঠামো বর্তমানে বিদেশিদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আন্তর্জাতিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলিব মোদিকে অনুচিত সুবিধা দিচ্ছে। প্রধানমন্ত্রীকে খোলা বিতর্কের আহ্বান জানান রাহুল। 
মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির, মিথ্যে বলা বন্ধ করুন
- khabar365din
- November 3, 2026
- 1:40 pm
- No Comments




