৩৬৫ দিন। কষ্টের উপার্জন স্বামীকে দিতে চাননি সেই অপরাধে হাতুরি মেরে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আশঙ্কাজনক অবস্থায় বাসন্তীর হাসপাতালে ভর্তি জখম মহিলা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে আক্রান্ত নাজমা শেখ ও তার অভিযুক্ত স্বামী হাসান লেখ, দুজনেই গড়িয়ার দর্জির দোকানে কাজ করে। স্ত্রী মাস শেষে যা পারিশ্রমিক পেত তা প্রতি মাসেই জোর করে কেড়ে নিত হাসান। এ মাসে নাজমা সেই টাকা দিতে না চাওয়ায় শুরু হয় অশান্তি। অভিযোগ, রবিবার রাতে স্ত্রীকে ঘরে আটকে রেখে সারা রাত ধরে তার হাত পা সহ গোটা শরীরে হাতুড়ি দিয়ে আঘাত করে অত্যাচার করে সে। প্রতিবাদ করলে তার মাথায় হাতুড়ির কোপ বসিয়ে দেয়।
সোমবার আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন নাজমার মাথা সহ গোটা শরীরে ক্ষত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নাজমার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই নাজমার ওপর অত্যাচার চালাতো হাসান। নানা ভাবে তার ওপর টাকা চেয়ে চাপ দিত। সেই টাকা দিয়ে সে নেশা করতো। টাকা না দিলেই চলতো অত্যাচার। নিজের কষ্টার্জিত অর্থ স্বামীর হাতে তুলে দিতে নারাজ ছিলেন নাজমা। সেই নিয়েই বিবাদের জেরে স্বামী-স্ত্রী আলাদা থাকছিলেন। দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে এই নিয়ে অশান্তি চলছিল। সম্প্রতি মাছ দেওয়ার নাম করে স্ত্রীকে দেখা করতে বলেন হাসান। স্বামীর কথা বিশ্বাস করে ভরতগড় বাজারে দেখা করতে আসেন স্ত্রী। নাজমাকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যান হাসান। অভিযোগ, সেই বাড়ির একটি ঘরে নাজমার হাত-পা বেঁধে মারধর করা হয়। হাতুড়ি দিয়ে দুটি হাঁটুতে আঘাত করা হয়। হাতুড়ি মারা হয় পিঠেও। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
বেতন দিতে রাজি হয়নি স্ত্রী, হাত পা বেঁধে হাতুড়ি মেরে খুনের চেষ্টা স্বামীর
- khabar365din
- October 26, 2026
- 3:58 pm
- No Comments




