৩৬৫ দিন। নবমীর রাতে কলকাতায় রামায়ণের টিম। সল্টলেকে দশেরা উপলক্ষে রাবণ বধ উৎসবের মধ্যে দিয়ে, রণবীর কাপুর এবং তামিল সুপারস্টার যশ তাদের রামায়ণের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন মুক্তি পাওয়ার পর বাংলায় সম্পূর্ণ করমুক্ত হবে রণবীরের রামায়ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর এবং যশ। মঙ্গলবার নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ -এর প্রচারে শহরে এসেছিলেন দুই অভিনেতা।
মঙ্গলবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে দশেরার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন দুজনে। উপস্থিত ছিলের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকেই বড় ঘোষণা করলেন তিনি।আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির প্রথম পর্বের। এ দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে করমুক্ত করা হল বহু প্রতীক্ষিত ছবি রামায়ণ। মঙ্গলবার সন্ধেয় সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়েছিল রাবণ দহনের অনুষ্ঠান। সাংস্কৃতিক সংসদের উদ্যোগে যেখানে বিজয়া দশমী ও দশেরা উদযাপনে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই পর্দার ‘রাম-রাবণ’ রণবীর কাপুর ও দক্ষিণী তারকা যশকে পাশে নিয়ে এই মেগাবাজেট মহাকাব্যকে বাংলায় করমুক্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।সল্টলেক সাংস্কৃতিক সংসদ আয়োজিত উৎসবের মূল ভাবনা ছিল ‘রামের অযোধ্যা’। দশেরার সন্ধেয় সেন্ট্রাল পার্কের মাঠে আয়োজন করা হয় রাবণ দহন। মাঠে নজর কাড়ে শ্রীরামের বিশাল মূর্তি। অন্যদিকে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পোড়ানো হয় রাবণের কুশপুতুল।বাংলার দশেরা অনুষ্ঠানে যোগ দি্য়ে পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে রণবীর কাপুর বলেন, কলকাতার এই পবিত্রভূমে এসে আপনাদের সকলের সঙ্গে দশেরা উদযাপন করা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। বিজয়া দশমী আমাদের শেখায় যে, অসত্য ও অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষপর্যন্ত সত্যেরই জয় হয়।
মুখ্যমন্ত্রীর বলেন, দ্য কেরালা স্টোরি, ‘
দ্য কাশ্মীর ফাইলস এবং
দ্য বেঙ্গল ফাইলস-এর মতো ছবির ক্ষেত্রেও করমুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা হবে। সেই তালিকায় যুক্ত হল ‘রামায়ণ’ও। পাশাপাশি, আগামী দিনে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং মহাভারতকে কেন্দ্র করে আরও ছবি দেখার আশাও প্রকাশ করেন তিনি।ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-কে বড় পর্দায় নতুন করে তুলে ধরছেন পরিচালক নীতেশ তিওয়ারি। ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে এবং হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল। এ ছাড়াও ছবিতে রয়েছেন একাধিক পরিচিত মুখ।দুই পর্বে তৈরি হচ্ছে এই ছবি। বিপুল বাজেটের এই প্রজেক্টকে ভারতীয় সিনেমার অন্যতম উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ছবিটির দুই পর্বের সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রথম পর্ব মুক্তি পাবে ৫ নভেম্বর, আর দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।





