৩৬৫ দিন। যেখানে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সিপিএমের বইয়ের স্টলে ভাঙচুরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধেসেখানে এক অনন্য দৃশ্য দেখা গেল আমতার বিধানসভার নারিট বাজারে থাকা সিপিএমের বুক স্টলে। খোদ আমতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমিত সামন্ত বামপন্থীদের বুক স্টল পরিদর্শন করলেন। শুধু তাই নয় তিনি সেখান থেকে তিনটি বইও কিনলেন। বিজেপির বিধায়কের এই আচরণকে সাধুবাদ জানান সিপিএমের কর্মী সমর্থকরা। প্রতিবছরই পূজোর মন্ডপে বামপন্থীরা স্টল দেয়। এ বছর স্টল দেওয়া নিয়ে প্রথম থেকে চাপান উতোর চলেছে।
তারপর আদালতের নির্দেশে বামপন্থীরা পূজোর অনুষ্ঠানের পাশেই স্টল দিয়েছে। তবে ইতিমধ্যে বহু জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বুক স্টল গুলিতে। হাওড়ার গ্রামীণ এলাকার পাঁচলা বিধানসভা কেন্দ্রেও বামেদের একটি বুক স্টলে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও তারা বিজেপির কেউ নেই বলেও দাবি বিজেপি নেতৃত্বের। যাইহোক বিজেপির একাংশের এই কাজের তীব্র নিন্দা করেছে বিজেপি রাজ্য স্তরের নেতৃত্বরা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তীব্র নিন্দা করেছেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তীব্র নিন্দা করেছেন এই ঘটনার। এরই মধ্যে এক অনন্য ঘটনা ঘটালেন আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্ত। তিনি সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ নারিট বাজারে থাকা সিপিএমের বুকে স্টলে যান। সেখান থেকে তিনি তিনটি বইও কেনেন। বিধায়ক অমিত সামন্ত জানান হতে পারে তাদের চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা মিল নেই। কিন্তু যেহেতু বইয়ের দোকান তাই আমি সেখানে গিয়েছি এবং বইও কিনেছি। সেই বইয়ের মাধ্যমে বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য কি সেটাও জানতে পারব। রাজনৈতিক মহলের মতে এর মাধ্যমে একাধিক বার্তা দিলেন বিধায়ক। দিকে দিকে যে সিপিএমের বুক স্টলে হামলা হয়েছে তার বিরুদ্ধে বার্তা দিলেন বিধায়ক। তিনি রাজ্য বিজেপি নেতৃত্বের মতোই অবস্থান নিলেন।

Scroll to Top