টাইগারকে গুলি, ২ মহিলাসহ ধৃত আরও ৪

৩৬৫ দিন। বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনার দায় ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ঘনিষ্ঠেরা। পুলিশ জানতে পেরেছে, এই হামলার জন্য সুদূর অমৃতসর থেকে পিস্তল এবং গুলি মুম্বইতে আনা হয়েছিল। এর আগে রাজস্থানের কোটা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এই ঘটনায় আরও চার জনকে ধরেছে পুলিশ। তাঁদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন।পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন ২১ বছরের কুণাল, ১৯ বছরের সুমিত, ২৩ বছরের রাধা এবং ২৩ বছরের ববিতা। দিল্লি এবং সোনিপত এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
মূলত, হামলাকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কাজের সঙ্গেই তাঁরা জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে। চার জনকে ট্রানজিট রিমান্ডে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র পুলিশ। এর আগে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁরা মুম্বই পুলিশের হেফাজতে রয়েছেন।মঙ্গলবার যে চার জনকে ধরা হয়েছে, কী ভাবে তাঁরা এই হামলার সঙ্গে জড়িত? ডিসিপি প্রবীণকুমার ত্রিপাঠী জানিয়েছেন, অভিযুক্ত কুণাল জেলে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। এক বন্ধু তাঁকে বিশ্নোই গ্যাংয়ের অনিলের সঙ্গে দেখা করিয়ে দেন। অনিলের নির্দেশেই অমৃতসর থেকে প্রথমে পিস্তল এবং ২০ রাউন্ড গুলি সংগ্রহ করেন কুণাল। মাস দুয়েক আগে রাধার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পিস্তল নিয়ে মুম্বই যাওয়ার জন্য রাধাকে রাজি করান কুণাল। ১৫ অক্টোবর রাধা এবং তাঁর বান্ধবী ববিতাকে নিয়ে তিনি নয়াদিল্লি স্টেশনে পৌঁছোন। রাধার ব্যাগে পিস্তলটি ছিল। দাদর স্টেশনে তাঁরা নামেন ১৭ অক্টোবর। কুণাল তাঁদের সঙ্গে নির্দিষ্ট সুরক্ষিত (এনক্রিপ্টেড) অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখছিলেন।দাদরে নেমে একটি হোটেলে উঠেছিলেন রাধা এবং ববিতা। সকাল ১১টা নাগাদ তাঁদের থেকে পিস্তলের ব্যাগটি নিয়ে যায় এক কিশোর। তার পরের দিন ১৮ তারিখ সন্ধ্যায় টাইগারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গোটা ঘটনার পর টাইগার এবং সলমনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সলমনের অন্য ঘনিষ্ঠদের নিরাপত্তাও বৃদ্ধি করেছে পুলিশ। বান্দ্রার বাড়ির সামনে রাস্তার উপরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।

Scroll to Top