৩৬৫ দিন। মন্দারমণির সী বিচে এবার ‘রেড জোন’! ৩ নম্বর ঘাট থেকে ২ কিলোমিটার সমুদ্র তটকে অত্যন্ত বিপদজনক ঘোষণা করে ‘রেড জোন’ বলে ঘোষণা করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। শুধু খাতায় কলমে ঘোষণা করাই নয় এই ২ কিলোমিটার অংশকে বাঁশ দড়ি দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। হোর্ডিং লাগিয়ে পর্যটকদের সতর্ক করার কাজ-ও শুরু হল বৃহস্পতিবার থেকে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে ২ কিলোমিটার অংশকে রেড জোন ঘোষণা করা হল সেখানে পর্যটকরা সমুদ্রে নামতে পারবেন না। এই অংশে মদ্যপান বা অন্য কোনো নেশা করা যাবে না। নির্দেশ অমান্য করলে মোটা টাকা জরিমানা এমনকি গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। কেন এই ২ কিলোমিটার অংশকে রেড জোন করা হল? জানা যাচ্ছে মাস খানেকের মধ্যে মন্দারমণির ৩ নম্বর ঘাট সংলগ্ন ওই অংশে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন সমুদ্রের ওই নির্দিষ্ট অংশে বিশাল বিশাল গর্ত রয়েছে। এমনকি সমুদ্রের জলে চোরা স্রোত, ঘূর্ণি রয়েছে। যার ফলে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ওই ২ কিলোমিটার অংশকে রেড জোন ঘোষণা করা হচ্ছে। সামনেই পুজোর মরসুম। পর্যটকের ভিড় উপচে পড়বে মন্দারমণিতে। প্রশাসন তাই আগে থেকে সব রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে। সূত্রের খবর, রেড জোন ও সংলগ্ন এলাকায় নজরদারি আরো বাড়ানো হবে। নুলিয়ার সংখ্যা বাড়বে। বাড়তি সিভিক পুলিশ বিপদজনক অংশে টহল দেবে। এ ছাড়া আশপাশের হাসপাতাল গুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্দারমণির সী বিচে এবার ‘রেড জোন’! ৩ নম্বর ঘাট থেকে ২ কিলোমিটার সমুদ্র তটকে অত্যন্ত বিপদজনক ঘোষণা
- khabar365din
- October 1, 2026
- 4:36 pm
- No Comments





