মেদিনীপুরের কুইকোটা এলাকায় হেলিপ্যাড ময়দানের পাশে থাকা পুকুর থেকে বাইক সমেত এক যুবকের মৃতদেহ উদ্ধার

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল। মেদিনীপুর। মেদিনীপুরের কুইকোটা এলাকার বাসিন্দা ৩৯ বছর বয়সী সুব্রত দাস মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল।। তার পরিবারের লোকেরা বিভিন্ন এলাকায় তার সন্ধানে খোঁজ করেও তাকে কোথাও পায়নি। বৃহস্পতিবার সকালে কুইকোটার হেলিপ্যাড ময়দানের পাশে থাকা পিছনের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখার পর কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ওই পুকুর থেকে সুব্রত দাসের নিথর দেহ উদ্ধার করে এবং পুকুরের জল থেকে তার বাইকটিকে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান বাইক সমেত পুকুরের জলে পড়ে ওই যুবক আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারনে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন চাঞ্চল ছড়িয়ে পড়ে তেমনি মৃত যুবকের পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওই যুবক বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি । মঙ্গলবার অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকেরা মঙ্গলবার রাত থেকেই তার খোঁজ শুরু করে কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।। বৃহস্পতি আর সকালে কুইক টা হেলিপ্যাড সংলগ্ন পিছনের পুকুরে এক যুবকের দেহ ঘাসটা দেখে স্থানীয় বাসিন্দারা তার পরিবারকে জানায়। তার পরিবারের লোকেরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবক সুব্রত দাসের বলি সনাক্ত করেন। তার দাদা জানিয়েছেন বাড়িতে কোন গন্ডগোল হয়নি তবে কি কারনে ওই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।। পুলিশ বিষয়টি খতিয়ে যাচ্ছে না বলেও তিনি জানান। বৃহস্পতিবার বিকালে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃতদেহটি ময়নাতন্ত্রের পর পুলিশের পক্ষ থেকে দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কুইকোটা এলাকায় মৃতদেহটি তার বাড়িতে এলে পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন।

Scroll to Top