৩৬৫ দিন। বেহালা ইয়ং মেন্স আসোসিয়েশনের প্রতিমা তৈরী করেছেন সনাতন দিন্দা। অন্যবারের মতো আধুনিক ইন্সটলেশন নয়, সনাতনী ধাচের প্রতিমা নির্মাণ করেছেন এবার। নলীন সরকার স্ট্রিটের প্রতিমাও তিনি ঐতিহ্যবাহী রূপেই করেছেন। এর আগে থিম পুজোর সঙ্গে মানানসই ইন্সটলেশন প্রতিমা তৈরী করে তাক লাগিয়েছেন সনাতন। কিন্তু সাম্প্রতিক সময়ে সনাতন দুর্গা প্রতিমা তৈরির হাওয়া উঠেছে। তাই কোনও বিতর্কের মধ্যে না গিয়ে সনাতন সাবেকি মাতৃপ্রতিমা তৈরী করেছেন ২ পুজো উদ্যোক্তাদের জন্য। শিল্পী জানিয়েছেন, নলিনী সরকার স্ট্রিটের মন্দপে উঠে আসবে নদীকেন্দ্রিক সভ্যতা ও নদী বাঁচানোর কথা। মাটির কলসি দিয়ে সাজানো হচ্ছে মন্ডপ।
অন্যদিকে বেহালা ইয়ং মেন্স আসোসিয়েশনের পুজোয় এবার থাকছে অভিনব মেঘের কারখানা। বর্তমানে বাবা মায়ের ইচ্ছাপূরণের চাপে নিষ্পেষিত শৈশবকে একটুকরো মুক্তির আকাশ তুলে দিতে চেষ্টা করছে এই পুজো।




