৩৬৫দিন।অশোক কুমার মণ্ডল। রবিবার ভোরে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বনবিভাগের অন্তর্গত পিড়াকাটা রেঞ্জের অধীন রঞ্জাবিটের শালবনী ব্লকের হাড়তোড়া এলাকায়।। রবিবার ভোরে একটি পূর্ণবয়স্ক হাতি তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে যখন ওই জঙ্গল রাস্তায় যাচ্ছিল সেই সময় ওই এলাকায় থাকা বিদ্যুৎ লাইনের ১১ হাজার ভোল্টের একটি তার দিয়ে তাদের গায়ে লাগে, প্রথমে একটি হস্তি শাবক বিদ্যুৎস্পৃষ্ট হয় তাকে বাঁচাতে যায় তার মা ও আরেকটি হস্তী শাবক।কিন্তু শেষ রক্ষা হয়নি মাকে জড়িয়ে দুইহস্তী শাবক একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। রবিবার সকালে সূর্যের আলো ভোটার আগে বিষয়টি জানাজানি হয়। যার ফলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল ও ছড়িয়ে পড়ে, স্থানীয় বাসিন্দারা মৃত মা সহ দুই হস্তি শাবক কে দেখার জন্য ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বোন বিভাগের আধিকারিকরা। বন বিভাগের পক্ষ থেকে মৃত তিনটি হাতির দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়।
ময়না তদন্তে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে ঠিক কি কারনে ওই তিনটি হাতির মৃত্যু হয়েছে।। তবে যেভাবে দুই হস্তি শাবেক কে জড়িয়ে তার মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে গোটা এলাকার বাসিন্দারা চোখের জল ধরে রাখতে পারেনি। জঙ্গলমহলের মানুষ হাতি ঠাকুরকে দেবতা হিসেবে পূজা করে তাই একসঙ্গে মা সহ দুই শিশু হাতির মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।। বন বিভাগের পক্ষ থেকে ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছে। শনিবার সন্ধ্যায় নিম্নচাপের জেরে ওই এলাকায় ঝড় বৃষ্টি হয়।। যার ফলে বিদ্যুৎ লাইনের পর বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে। তাই ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ওই এলাকায় আরো হাতির দল রয়েছে তাই গ্রামবাসীদের সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে। বনবিভাগের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনা প্রসঙ্গ বন দফতর জানাচ্ছে, এখনো পর্যন্ত যা তদন্তে উঠে আসছে তাতে মনে হচ্ছে ঝড় বৃষ্টিতে হাইটেনশন বিদ্যুতের তার ছিঁড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। তবে খতিয়ে দেখা হচ্ছে জমি পাহাড়া দেওয়ার জন্য জমির মালিক বেআইনি ভাবে বিদ্যুতের তারের বেড়া দেওয়া হয়েছিল কি না। জমির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
শালবনী ব্লকের রঞ্জা এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটি পূর্ণ বয়স্ক মা হাতি ও দুটি হস্তি শাবক এর মৃত্যু




