উদ্বোধনের পর আড়াই বছর কেটে গেলেও এখনো চালু হলোনা চেঙ্গাইলের নেপালি ঘাটে জেটি

৩৬৫ দিন । পাপ্পা গুহ। জেটিতে যাওয়া আসা করার রাস্তা নেই। আর সেই কারনে উদ্বোধনের পর আড়াই বছর কেটে গেলেও এখনো জেটি চালু করতে পারা গেলনা চেঙ্গাইল (ফুলেশ্বর) ফেরিঘাটের জেটি। ফলে নৌকায় চেঙ্গাইল থেকে পূজালী নদীপথ পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারন মানুষকে। চেঙ্গাইলের নেপালি ঘাট থেকে নদী পেরিয়ে দক্ষিন ২৪ পরগনার পূজালি যাওয়ার একমাত্র উপায় যন্ত্রচালিত নৌকা। হুগলী নদী প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই পথে। নেপালি ঘাটে নিদিষ্ট কোন ফেরিঘাট না থাকায় জল কাদা পেরিয়ে মানুষকে নৌকায় ওঠানামা করতে হয়।আর সাধারন মানুষের সমস্যা তৈরী করতে বছর আড়াই আগে প্রায় ৩ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যায় করে চেঙ্গাইলের নেপালি ঘাটে একটি জেটি তৈরী করে রাজ্য সরকারের পরিবহন দপ্তর। ভার্চুয়ালি জেটির উদ্বোধন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেইসময় পূজালির দিকে জেটি তৈরী না হওয়ায় এই জেটি চালু করা যায়নি। পরে পূজালির দিকে জেটি তৈরী হয়ে গেলেও এখনোও পর্যন্ত এই নদীপথে লঞ্চ বা ভেসেল পরিষেবা চালু করা যায়নি। কারন চেঙ্গাইলের জেটিতে যাওযার রাস্তা নেই। ফলে নৌকায় নদী পারাপার করতে হচ্ছে সাধারান মানুষকে। নদী পারাপার করা নিত্যযাত্রীদের বক্তব্য জেটি থেকে বেরিয়ে মানুষ যেখান দিয়ে যাবে সেটা মিলের রাস্তা। মিল অনুমতি না দেওয়ায় জেটি চালু করা যায়নি।উদ্বোধন হয়ে পড়ে আছে। শুনছি নদীর পাড় দিয়ে একটা রাস্তা করা হচ্ছে। সেটা তৈরী হয়ে গেলে জেটি চালু করা হবে।

Scroll to Top