কর্মিরা ধর্মঘট ডাকায়
আরবিআই এর নির্দেশে তাই আজ রবিবার খোলা রয়েছে ব্যাঙ্ক

৩৬৫ দিন। আর পাঁচটা কাজের দিনের মতই রবিবার ব্যাঙ্ক খোলা থাকায় বাজার করতে বেরিয়ে অনেকে ব্যাঙ্কে ঢুকেছেন।প্রয়োজনীর কাজ করেছেন।গতকাল শনিবার বন্ধ ছিল ব্যাঙ্ক আবার কাল থেকে তিনদিন বন্ধ থাকবে।তার আগে আজ রবিবার ব্যাঙ্ক খোলা থাকায় খুশি গ্রাহকরা।
অনেকের মাসের শেষ দিন বেতন ঢোকে একাউন্টে তারা খোঁজ নিয়েছেন বেতন তুলবেন কি করে। ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং চালু থাকবে তবে যারা তাতে অভ্যস্ত নন তাদের সমস্যা হবে। হুগলির শরৎসরণীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দেখা গেলো সাদারন দিনের মত চেনা ছবি।সপ্তাহে পাঁচ দিন কাজ, ব্যাংকে শূন্যস্থান পূরণে কর্মী নিয়োগ সহ একাধিক দাবী নিয়ে গত এগারো তারিখ ব্যাঙ্ক ধর্মঘট ডেকে ছিল ব্যাঙ্ক কর্মচারীদের ফোরাম। কাল ২৮ তারিখ থেকে ৩০ তারিখ তিনদিন আবার বন্ধের ডাক দেওয়া হয়েছে।দাবী মানা না হলে আবার লাগাতার ধর্মঘটে যাবে কর্মচারীরা। সমস্যায় পরতে হবে গ্রাহকদের।

Scroll to Top