হুয়াংকে বীরের মত বরণ কর্মীদের

৩৬৫ দিন।ফের নিজের পদে স্বমহিমায় হুয়াং। মাত্র ১১ দিন পরেই বিজয়ীর বেশে এনভিডিয়ার সিইও পদ ফিরলেন তিনি । গতকাল পরিচালন বোর্ড, শেয়ার হোল্ডার,বোর্ড অফ ডিরেক্টরস একবাক্যে মেনে নেয়, যতই বিতর্ক থাকুক না কেন, সংস্থাকে সঠিক পথে পরিচালনার জন্য তার কোনো বিকল্প নেই। হুয়াং এর থেকে যোগ্য কোনো ব্যক্তি নেই। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় সংস্থার সদর দপ্তরে হুয়াং ফিরতেই ৬৩ বছর বয়সি কর্তাকে বীরের মতো অভ্যর্থনা জানান কর্মীরা। রীতিমতো জেনসেন! জেনসেন! বলে স্লোগান দিতে থাকেন সংস্থার মহিলা কর্মীরা। এনভিডিয়া এআই-এর এক্স অ্যাকাউন্টও তাদের বিতর্কিত সিইও-কে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছে। সেখানে লেখা আছে, হি ইজ ব্যাক! হুয়াং নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন। সংস্থার কর্মীদের উদ্দেশে বলেন, দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমি আরও ভালো সিইও হয়ে উঠব। আপনাদের যে ভালোবাসা আর সমর্থন আমি এই দুঃসময়ে পেয়েছি, তার মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। অতীতে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা বিগত দিনে গিয়েছি। ১৯৯৩ সাল থেকে ১০ বছর আর্থিক কষ্ট, যোগ্যতা থাকা সত্ত্বেও বৃহৎ লোন থেকে বঞ্চিত হওয়া, আইটি মন্দা, পড়ে মহামারি, আমি চেষ্টা করেছি এক পরিবার হয়ে থাকতে। কেউ যাতে বঞ্চিত না হন। যারা দীর্ঘদিনের কর্মী তাদের সেরা এবং উপযুক্ত মর্যাদা দিয়েছি। কোনো অভিযোগ নেই,তবুও একটা ক্যু হয়েছিল বলেই আমার ধারণা। যারা জড়িত ছিলেন, তাদের আমি ক্ষমা করে দিলাম। প্রসঙ্গত, হুয়াং এর পদত্যাগের পর,অন্তত চারজন শীর্ষ কর্তা এই সংস্থার দায়িত্ত্ব নেন। কিন্তু সংস্থার ৯০ শতাংশ মহিলা কর্মীরা কাজে যোগ দিতে বেঁকে বসেন। তাদের আবেদন সাড়া দিয়ে সংস্থার সর্বস্তরের সাড়ে হাজার কর্মী বেঁকে বসেন। একসময় এমন অবস্থা হয়,সংস্থার ক্যালিফোর্নিয়া অফিসে গাড়ি পার্কিংয়ের জন্য নিযুক্ত কর্মী,সাফাই ও লিফট চালানোর কর্মীও পাওয়া যাচ্ছিল না। অচলাবস্থা কাটাতে দ্রুত বোর্ড অফ ডিরেক্টরস জরুরি মিটিং ডাকেন। তারপরেই সর্ব সম্মতি ক্রমে হুয়াং প্রত্যাবর্তন করেন। প্রসঙ্গত, একাধিক অভিযোগে গত ১২ নভেম্বর পদত্যাগ করেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এই ঘটনায় সংস্থাটি হুয়াঙের সঙ্গে কালিমালিপ্ত হয় সংস্থাটিও। শেয়ারের দাম কমে যায়। ১১ দিন পর ফের সংস্থার নেতৃত্বে হুয়াং ফিরতেই এনভিডিয়ার শেয়ারের দাম এক ধাক্কায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে বলে দাবি। তাঁকে ক্লিন চিট দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে একটি পোস্টে তিনি লিখেছেন, অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন যে, মার্কিন
প্রশাসনের কাছে এমন কোনও প্রমাণ নেই, যাতে প্রমাণিত হয় যে তিনি কোনও বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। হুয়াংকে রীতিমতো প্রশংসায় ভরিয়ে দেন ট্রাম্প।

Scroll to Top