৩৬৫ দিন।অর্ঘ পাত্র। আর্ট ফর আর্ট সেক, অর্থাৎ শিল্পের জন্য শিল্প। এই শিল্পের মধ্যে যেমন আছে গল্প, কবিতা তেমন আছে পেইন্টিং। সেই কথাকে পাথেয় করে ১৬ নভেম্বর কলকাতার রামমোহন লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো এক তথ্য নির্ভর আলোচনা ‘দ্য সিটি অ্যাজ আ মিউজিয়াম’।অর্থাৎ আপাদমস্তক আমাদের কলকাতা একখানি বিরাটবড় সাদা সংগ্রহশালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র সমালোচক অশোক ভৌমিক সহ মূল উদ্যোক্তা আশীষ আনন্দ সহ অন্যান্যরা। আলোচনায় উঠে আসে ইন্ডিয়ান আর্ট- এর কথা। উঠে আসে চিত্তপ্রসাদ, সোমনাথ হোড় থেকে শুরু করে জয়নুল আবেদীন। ভারত যখন পরাধীনতার শৃঙ্খলে আটকে, সেই সময় সাদা ক্যানভাস হয়ে উঠেছিল সমাজের আয়না।
সাদা কালোতে ফুটে উঠেছিল ছিয়াত্তরের মন্বন্তর থেকে শুরু করে দুর্বলের প্রতি সবলের অত্যাচারের কাহিনী। কেবল মাত্র সাদা ক্যানভাস ব্যবহার করে তার ওপর ফুটিয়ে তুলেছেন কালো রঙের ব্যবহার। সেই কাজ থেকে ফুটে উঠেছে আন্দোলনে মহিলাদের উত্থান, উঠে এসেছে স্বাধীনতা সমসায়মিক সাধারণের কথা। সোমনাথ হোড় ও তেভাগার ডায়েরিতে ইতিহাসের সাদা-কালো দলিলে ভারত যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, তখনই শিল্পের ক্যানভাস হয়ে উঠেছিল সমাজের দর্পণ। রঙের চাকচিক্য নয়, সাদা-কালো রেখার মধ্য দিয়েই ফুটে উঠেছিল তৎকালীন সমাজের নির্মম বাস্তবতা। ছিয়াত্তরের মন্বন্তরের ভয়াবহতা, দুর্ভিক্ষের করুণ চিত্র, শোষিত মানুষের আর্তনাদ এবং দুর্বলের ওপর সবলের অত্যাচার—সবই ধরা পড়েছিল শিল্পীর তুলির টানে। ইতিহাসের সেই অন্ধকার সময়, কৃষক-শ্রমিকের সংগ্রাম এবং অধিকার আদায়ের লড়াইয়ের এক অনন্য দলিল হয়ে উঠেছে ‘তেভাগার ডায়েরি। ছবির পরতে পরতে উঠে এসেছে এক শোষণমুক্ত সমাজের স্বপ্ন, প্রতিবাদ এবং মানুষের বেঁচে থাকার লড়াই।তার সঙ্গে এগিয়ে থাকা একজন চিত্রশিল্পী চিত্তপ্রসাদ প্রথাগত শিক্ষার বাইরে চিত্রের ভিন্ন আঙ্গিক ফুটে তুলেছেন ক্যানভাসে।
স্ট্রীট ফুডের শহরে ক্ষুধার স্মৃতি ফেরাল চিত্তপ্রসাদ, সোমনাথের শিল্পকর্ম
- khabar365din
- November 17, 2026
- 1:49 pm
- No Comments





