পরীক্ষায় ভালো ফল, নবম শ্রেণীর ছাত্রকে BMW উপহার বাবার

৩৬৫ দিন। বাবা সামসুদ্দিন মিদ্যার বিরাট ব্যবসা। বর্ধমান শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বেশ কয়েকটি চালকল, তেলকল রয়েছে, এছাড়া অন্য ব্যবসা তো আছেই। সেই সামসুদ্দিনের ছেলে নবম শ্রেণীর ছাত্র মহম্মদ তালহা আবদার করেছিল তাকে বিএমডব্লুউ-য়ের একেবারে লেটেস্ট মডেলের গাড়ি গিফট করতে হবে। সামসুদ্দিন শর্ত দেন, পরীক্ষায় ভালো ফল করতে হবে তবে মিলবে গাড়ি। তারপর থেকেই শর্তপূরণে আদাজল খেয়ে নেমে পড়ে তালহা। ফল মেলে হাতে নাতে। হাফ ইয়ারলি পরীক্ষায় মোটের ওপর বেশ ভালো করে সে। রেজাল্ট নিয়ে সটান চলে আসে বাবার কাছে। এবার বাবার প্রতিশ্রুতিপূরণের পালা। কিন্তু মুশকিল হয় তালহা যে মডেলের বিঋএমডব্লুউ চাইছে তা কলকাতায় পাওয়া যায় না। শেষ পর্যন্ত মুম্বাই থেকে শুক্রবার সেই গাড়ি এসে পৌঁছয় বর্ধমানের গলসিতে। ছেলে অনেক খেটে ভালো ফল করেছে তাই এটা ওর প্রাপ্য।

Scroll to Top