৩৬৫ দিন। দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে বিরোধী জোটের মেগা সভার পরে এবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত মৃত ভোটার ছাড়া প্রায় সাড়ে ১৩ কোটি ভোটারের নাম বাদ গিয়েছে বলে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ কলকাতার রাজপথেও বিজেপির সর্বভারতীয় সভাপতি নেতৃত্বে মহা মিছিলের পরে নীতিন নবীন এসআইআর প্রক্রিয়া মূলত অনুপ্রবেশকারী তাড়ানোর জন্যই করা হয়েছে বলে যে দাবি তুলেছেন তাকে চ্যালেঞ্জ করে খোলা চিঠি দিলেন পি চিদম্বরম। আজকেও কলকাতার রাস্তায় মিছিলের পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি হুংকার দিয়েছেন, দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াবোই, পশ্চিমবঙ্গ থেকেও সরাব।
মূলত পাঁচ দফা প্রশ্ন ছুঁড়ে দিয়ে সেগুলোর উত্তর চেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে।
১। গতকাল আপনি যে ৩ কোটি অনুপ্রবেশকারীর কথা দাবি করেছেন তারা কারা? কেন্দ্রীয় সরকার এবং দেশের রাজ্য সরকার গুলি কি তাদের নাম চিহ্নিত করেছে?
২। আপনি দাবি করেছেন হরিয়ানার সমস্ত মানুষ নাকি জানে কারা অনুপ্রবেশকারী। যদি রাজ্যের সমস্ত মানুষ অনুপ্রবেশকারীদের চেনে তাহলে নিশ্চয়ই রাজ্য সরকারের কাছেও প্রত্যেক অনুপ্রবেশকারীর সম্পর্কে নির্দিষ্ট তথ্য রয়েছে। তাহলে রাজ্য সরকার সেই সমস্ত চিহ্নিত অনুপ্রবেশকারীদের নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে না কেন?
৩। কেউ অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে না। দয়া করে প্রত্যেক অনুপ্রবেশকারী কে চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণ করুন অবিলম্বে।
৪। যদি সত্যিই তিন কোটি অনুপ্রবেশকারী দেশে এখনো পর্যন্ত বসবাস করে তাহলে মৃতদের নাম ছাড়া আরো ১৩ কোটি ৩০ লক্ষ ভোটারের নাম কেন ভোটার তালিকা থেকে বাদ দিলেন?
৫। পশ্চিমবঙ্গে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল, তাঁদের মধ্যে ৯১-৯৩ শতাংশ মানুষ আপিলে জয়ী হয়েছেন। তাহলে তাঁদেরও কি অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে?
কেন ১৩.৫ কোটি ভোটার লিস্টে বাদ?
নীতিন কে প্রশ্ন চিদম্বরমের
- khabar365din
- November 3, 2026
- 3:13 pm
- No Comments





