৩৬৫ দিন। শুভদীপ দে। হুগলি: দশমীর পরে লক্ষ্মীপুজোর আগেই মন্দিরে ডাকাতি, হুগলির গোঘাটের গোলপুরে একই রাতে দুটি মন্দিরে দূঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে, স্থানীয় সূত্রে জানা যায় গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলপুর গ্রামের নারায়ণ ও শীতলা মন্দিরে শুক্রবার রাতে হানা চালায় ডাকাতেরা সেখান থেকে সোনার গয়না ও লক্ষী নারায়ণের বিগ্রহ ও গয়না চুরি করে নিয়ে যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ আধিকারিকরা দুটি মন্দিরে এসে কে বা কারা চুরি করেছে তার তদন্ত শুরু করেছেন, তবে চুরি যাওয়া জিনিসের পরিমাণ জানা যায়নি, স্থানীয়দের ধারণা প্রায় লক্ষাধিক টাকার গহনা ছিল, গোঘাট এলাকায় মন্দিরে ডাকাতির ঘটনায় তৎপর হয়েছে প্রশাসন , বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার পরেই মন্দিরে এই চুরি বা ডাকাতির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের আশা পুলিশ প্রশাসন তার কাজ করবে এবং যত শীঘ্র সম্ভব গহনা পুনরুদ্ধার করে তা মন্দির কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেবেন।




