৩৬৫ দিন। দীর্ঘদিন ধরে ছেলে অসুস্থ। চিকিৎসায় আস্থা হারিয়ে শেষ পর্যন্ত প্রতিবেশী অশীতিপর মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে পিটিয়ে খুন করল বাবা! চাঞ্চল্যকর কান্ড দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। অভিযুক্ত জয়রামকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জয়রামের ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি তার ছেলের অসুস্থতার জন্য ৭১ বয়সের রুমকি মুর্মুকে দায়ী করতে থাকে সে। সর্বত্র সে বলে বেড়াত রূমকি তুকতাক করে তার ছেলেকে অসুস্থ করে রেখেছে। এই নিয়ে রুমকি ও তার ছেলে গুড়ুমের সঙ্গে জয়রামের বেশ কয়েকবার বচসাও হয়। শুক্রবার রাতে নদীতে যখন প্রতিমা বিসর্জন চলছিল তখন ফের জয়রামের সঙ্গে রুমকির বচসা হয়।
অভিযোগ, তখনকার মত বিষয়টি মিটে গেলেও পরে রুমকিকে একা পেয়ে তাকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে জয়রাম। স্থানীয়রা খবর পেয়ে ছুটে এসে কোনও রকমে রুমকি -কে উদ্ধার করে হরিরামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ জয়রামকে গ্রেফতার করে। পুলিশ জানাচ্ছে, মৃত ও অভিযুক্ত দুজনের-ই বাড়ি শিরসি গ্রাম পঞ্চায়েতের নাহিট পশ্চিমপাড়া এলাকায়। শুক্রবার রাতে পাড়ার দুর্গাপুজোর বিসর্জন চলছিল। সেসময় বছর ৭১ বয়সের রুমকি মুর্মুর সঙ্গে বচসা শুরু হয় জয়রামের। অভিযোগ, তখনই ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধাকে লাঠিপেটা করে জয়রাম। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত হরিরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ডাইনি অপবাদ দিয়ে খুনের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। রুমকির ছেলে গুড়ুম কিসকুর দাবী, বেশ কয়েক মাস ধরে জয়রাম তার মাকে শাসাচ্ছিল। গ্রাম ছেড়ে না গেলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। সব জায়গায় তার মাকে ডাইনি বলে গুজব রটাচ্ছিল। জয়রাম সকলের চোখের সামনে তার মাকে মেরেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় সে।
ছেলের অসুস্থতার জন্য দায়ী প্রতিবেশীর তুকতাক!
ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে খুন
- khabar365din
- October 24, 2026
- 3:11 pm
- No Comments




