৩৬৫ দিন। ওরা তো বই বিক্রি করতে চাইছে, খাবার নয়! তাহলে পুজোর সময়ের স্টল দিলে আপনাদের সমস্যা কোথায়? এই প্রশ্ন তুলে আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যে রাজ্য সরকারের কাছে জবাবদিহি তলব করল কলকাতা হাইকোর্ট।
নৈহাটি ও বনগাঁয় অস্থায়ী বইয়ের স্টল তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে হাই কোর্টে গিয়েছিল সিপিএম। বিগত প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে পুজোর দিনগুলিতে ওই অঞ্চলে সিপিএমের পক্ষ থেকে নিয়মিত বইয়ের স্টল বা বইমেলা পরিচালনা করা হয়ে থাকলেও, এ বার অনুমতি না দেওয়া এবং অন্য একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে সেখানে অস্থায়ী কাঠামো গড়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম। সেই আবেদনের প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি শুরু হয়। আজকের শুনানিতে মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদ হাইকোর্টে জানান, অতীতে এই ধরনের বইয়ের স্টল তৈরির জন্য আলাদা করে কোনও অনুমতির প্রয়োজন হত না। কিন্তু চলতি বছর রাজ্য প্রশাসন বা পুলিশ ইচ্ছাকৃতভাবে অনুমতির বিষয়টি ঝুলিয়ে রেখেছে। এর পরে তারা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করতে গেলে একটি নির্দিষ্ট ধর্মীয় সংগঠন তাতে বাধা দেয় এবং পুলিশ ঘটনাস্থলে সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন তিনি। সিপিএমের আইনজীবীর এই বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ওরা তো বই বিক্রি করতে চাইছে, খাবার নয়! এ ব্যাপারে আপনাদের নির্দিষ্ট বক্তব্য কী?
সিপিএম বইয়ের স্টল করলে সমস্যা কী? ওরা তো খাবার বিক্রি করছে না, বই বিক্রি করছে – রাজ্যের কাছে জবাবদিহি তলব হাইকোর্টের
- khabar365din
- October 14, 2026
- 1:49 pm
- No Comments




