মার্কস, লেনিনের বই সাজানো দোকানে ৪ স্টলে কান্তি, শতরূপ, সব্যসাচী

৩৬৫ দিন। দুর্গা পুজো, শারদ উৎসবের বিতর্কের মাঝেই এবার ঘটা করে যাদবপুরে উদ্বোধন হয়ে গেল সিপিএমের বুক স্টলের। মঙ্গলবার এই বুক স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা শতরূপ ঘোষ, কান্তি গঙ্গোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এবার প্রথম থেকেই এই সিপিএমের বুক স্টল নিয়ে বিতর্ক তৈরি হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, সিপিএমের বুক স্টলে শারদ উৎসব লেখা থাকে, কখনও দুর্গা পুজো লেখা হয় না। দুর্গা পুজো না লিখলে বুক স্টল করতে দেওয়া হবে না।এই বিষয়ে বিকাশ ভট্টাচার্য সহ সিপিএম নেতৃত্ব স্পষ্ট করে দেন, তাঁদের দলীয় স্টলে কী লেখা হবে তা তাঁরা ঠিক করবেন। অন্য কারুর কথায় তাঁরা স্টল কিছু লিখবেন না। এই বিতর্কের মাঝেই মঙ্গলবার যাদবপুরে তাদের বুক স্টলের কাজ শুরু করে দিল সিপিএম নেতারা।যাদবপুর এইট বি
বাসস্ট্যান্ডের অদূরে লাল কাপড়ে ঢাকা বুক স্টল তৈরি করা হয়েছে।বুক স্টল উদ্বোধন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং অন্যান্য বাম নেতৃত্ব। কিন্তু এবার সিপিএমের ওই বুক স্টলের ঠিক পাশেই বিজেপিপন্থীদের আরও একটি স্টল থাকবে বলে খবর। এতদিন ওই চত্বরে পুজোর সময় সাধারণত তিনটি বইয়ের স্টল বসত। এবার সেই সংখ্যা বেড়ে হল চার।

Scroll to Top