জাঙ্গিপাড়ায় তৃণমূল নেতাকে অর্ধনগ্ন প্যারেড

৩৬৫ দিন।দুর্নীতির অভিযোগে এক তৃণমূল নেতাকে অর্ধনগ্ন অবস্থায় কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানোর ঘটনায় উত্তেজনা।ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়ায়।শুধু তাই নয় ডিম ছোড়াও হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।ইতিমধ্যে এই ঘটনার ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।তবে তৃণমূলের অভিযোগ এর পেছনে বিজেপি সমর্থকদের হাত রয়েছে।যা একেবারেই অস্বীকার করেছে বিজেপি।পুলিশ সূত্রে জানা গিয়েছে,তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব শীল ওরফে বাবলু শীল বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।এদিন তাঁকে বাড়ি থেকে টেনে বের করে রথতলা থেকে সানাপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ঘোরানো হয়। সেই সময় তাঁর পোশাক ছিঁড়ে যায়।খবর পেয়ে জাঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।স্থানীয় বাসিন্দা মিনতি মাঝির অভিযোগ, বাড়ি পাইয়ে দেওয়ার সহায়তা চাওয়ায় তাঁর কাছে ৪০ হাজার টাকা দাবি করেছিলেন শীল। জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগের দাবি, পঞ্চায়েত স্তরেও দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্য দিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি রাজ্য জুড়ে পেশিশক্তি ব্যবহার করে বিরোধীদের আক্রমণ করছে।

Scroll to Top