৩৬৫ দিন। পাপ্পা গুহ। সেবা সেতু শিবিরে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ায় উত্তেজনা ছড়াল উদয়নারায়ণপুরে। মহিলারা চেয়ার-টেবিল ভাঙচুর করে। একাধিক চেয়ার টেবিল উল্টে ফেলে দেয়। পরে পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এছাড়া অভিযোগে শুক্রবার সকালে উলুবেড়িয়ার রবীন্দ্রভবন সহ বিভিন্ন জায়গাতেই মহিলাদের ক্ষোভ বিক্ষোভ দেখা যায়। দুপুরের পর থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যারা ফর্ম ফিলাপ করেছে তাদের ক্লেম জমা নিলে পরিস্থিতি শান্ত হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে উদয়নারায়নপুর ব্লকের পক্ষ থেকে রায়বাঘিনী পর্যটন কেন্দ্র এবং স্থানীয় বীরেশ্বর বালিকা বিদ্যালয়ে এই ধরনের শিবির হয়েছে। জানা গিয়েছে প্রচুর মহিলারা সেখানে ভিড় করেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয় নিয়ে জানতে বা ফর্ম ফিলাপ করার জন্য। অভিযোগ সেখানে বহু মহিলারা বলেন এই শিবির থেকেই আমাদের টাকা দিতে হবে। তোমার প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সেটা সম্ভব নয়। সিস্টেমের মাধ্যমেই সবাই টাকা পাবেন। এরপরেই মহিলারা ক্ষেপে যায়। তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে। উল্টে ফেলে দেয়। ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। একটা হুলুস্থুল কান্ড বেঁধে যায় শিবিরের মধ্যে। ঘটনাস্থলে ছিল উদয়নারায়ণপুর থানার পুলিশ ও ব্লক এবং জেলা প্রশাসনের লোকেরা। তারা মহিলাদেরকে বোঝানোর চেষ্টা করেন বিষয়টি। কিন্তু অভিযোগ মহিলার কোনো কথা ই শুনতে চাইনি। শেষমেষ অবশ্য দুপুরের পরে নির্দেশ আসে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যারা ফিলাপ করেছিল তাদের ক্লেম জমা নেওয়ার। প্রশাসনের পক্ষ থেকে সেগুলো নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। যদিও বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশীষ সামন্ত বলেন কোন একটা মহল থেকে প্রচার করা হয়েছিল এখানে অন্নপূর্ণার ভান্ডারের কোন কাজ হবে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ক্লেম জমা নেওয়া হয়েছে। বিশেষ কোনো সমস্যা হয়নি।





