উৎসবের মরশুমে আরও মহার্ঘ বানিজ্যিক গ্যাস

৩৬৫ দিন। সামনে দুর্গাপুজো তার আগেই বাড়ল বানিজ্যিক গ্যাসের দাম। গত বছরের শেষের দিকে গ্যাসের দাম বৃদ্ধির পর এবারও সিলিন্ডারপ্রতি আরও ৬২–৭৯ টাকা দাম বাড়ল। জুনের পর অক্টোবরের শুরুতে ফের মূল্যবৃদ্ধি হয়েছে। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াল ২,৯৮২ টাকা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম ২,৮১০ টাকা, মুম্বইয়ে ২,৭৪৭ টাকা এবং চেন্নাইয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২,৯১৬ টাকা। বৃহস্পতিবার থেকে এই নতুন দাম কার্যকর হবে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ব্যবসাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। গৃহস্থালির রান্নায় ব্যবহৃত গ্যাসের দাম আপাতত বাড়ানো হয়নি। মূলত হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস ব্যবহার করা হয়। এই সিলিন্ডারের দাম বাড়লে হোটেল-রেস্তোরাঁর রান্নার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এর ফলে খাবারের দামও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্ববাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করে। বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তুলনামূলকভাবে বেশি থাকায় তার প্রভাব বাণিজ্যিক গ্যাসের দামেও পড়েছে। তবে এর মধ্যে স্বস্তির খবর হল, স্বচ্ছ গৃহস্থালির ব্যবহৃত গ্যাসের দাম নতুন করে বাড়ানো হয়নি। এপ্রিল ও মে মাসে ৯৩৯ টাকা দামে থাকার পর জুনে ২৯ টাকা বেড়ে ৯৬৮ টাকা হয়েছিল। এরপর তিন মাস দাম বাড়েনি। অক্টোবরেও দাম বাড়ানো হল না। ফলে কলকাতায় এখনও ৯৬৮ টাকাতেই ১৪ কেজির গৃহস্থালির সিলিন্ডার পাওয়া যাবে।

 

Scroll to Top