৩৬৫ দিন। শিলিগুড়ি। ঐতিহাসিক করোনেশন সেতুর বিকল্পে সবুজ সংকেত, সেবকে তিস্তার উপর এবার ছয় লেনের নতুন সেতু। বিকল্প সেতু নির্মান প্রকল্পের অর্থ বরাদ্দ কেন্দ্রের। দার্জিলিং জেলার জাতীয় সড়ক ১১০ এর সংযোগকারী ঐতিহাসিক করোনেশন সেতুর বিকল্প ৫৯১.৩১০ কিলোমিটার এই সেতু নির্মাণ হতে চলেছে। সেবকে শতাব্দী প্রাচীর করোনেশন সেতুর বিকল্প জাতীয় সড়ক দশের সংযোগকারী লেনের এই সেতু নির্মাণের জন্য ১১৭৫.৫৯ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র।বুধবার সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি নিজে তার এক্স হ্যান্ডেল বিষয়টি জানান। একই সঙ্গে শিলিগুড়ি, গুয়াহাটি ও শিলংকে সংযোগকারী ৬১,৫০০ কোটি টাকা ব্যয়ে ৬৩০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে করিডর নির্মাণের ঘোষণা করা হয়েছে।
পূর্বেই দার্জিলিং সাংসদ রাজু বিস্ট জানান সেতু নির্মাণের জন্য নতুন করে টেন্ডার খোলা হয়েছে। মূলত দীর্ঘসময় ধরে এই ঐতিহাসিক ব্রিটিশ আমলের করোনেশন সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে হাই রিস্ক ঘোষণা করা হয়। প্রায় শতাব্দীপ্রাচীন এই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল উদ্বেগজনক বলে ব্যক্ত করা হয়। এরপরই শিলিগুড়ি সিকিম লাইফলাইন জাতীয় সড়ক সংযোগকারী এই সেতুর বিকল্প একটি সেতু নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পথ সামরিক বাহিনীর চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে যানবাহনের চাপ বৃদ্ধির কথা বিবেচনা করে হাইওয়েটি ৬ লেনের পরিকাঠামোয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। দার্জিলিং সাংসদ জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ইপিসি মোডে নির্মাণ কাজ হবে। অন্যদিকে বিগত বছর অত্যন্ত প্রয়োজনীয় বিকল্প সেতুটি প্রাথমিক সমীক্ষার পর চার লেনের করার পরিকল্পনা নেওয়া হয়। তবে পরবর্তীতে সে পরিকল্পনায় বদল আসে। চার লেনের পরিবর্তে ছয় লেনের বিকল্প সেতুসহ জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা নির্মাণের কথা জানানো হয় কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি সামাজিক মাধ্যমে জানান-এই সেতু নির্মাণের ফলে সিকিম, উত্তর-পূর্বের রাজ্যগুলি সঙ্গে শিলিগুড়ি করিডরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহনে গতি মিলবে। তিনি আরও জানান, এই প্রকল্প আঞ্চলিক সংহতি, বাণিজ্য ও ব্যবসা, পর্যটন এবং লজিস্টিক ব্যবস্থার উন্নতিতে সহায়তা করবে। পাশাপাশি সমগ্র অঞ্চলের দীর্ঘমেয়াদি আর্থ-সামাজিক উন্নয়নে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত সড়ক পরিকাঠামোর ফলে যাতায়াতের সময় কমবে, যানজট হ্রাস পাবে এবং স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক অর্থনীতিও উপকৃত হবে। অন্যদিকে সাংসদ রাজু বিস্ট জানান-শিলিগুড়ি, গুয়াহাটি ও শিলংকে সংযোগকারী ৬১,৫০০ কোটি টাকা ব্যয়ে ৬৩০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে করিডর নির্মাণের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকড়িজি-র এই ঘোষণা উত্তরবঙ্গ এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি যুগান্তকারী পরিকাঠামোগত উদ্যোগ।
করোনেশন ব্রিজের বিকল্প সেতু তৈরিতে ১১৫৭ কোটি টাকার অনুমোদন কেন্দ্রের
- khabar365din
- October 2, 2026
- 1:45 pm
- No Comments





