৩৬৫ দিন। জামুইয়ের পর এবার মধ্যপ্রদেশের গ্বালিয়র। ফের টিউশন পড়ে ফেরার পথে ছাত্রী হেনস্থার ঘটনা ঘটল। মনু লোধি নামে এক ব্যক্তির এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে গ্বালিয়রের ভিতারওয়ারের কমলা রোডে দুই ছাত্রীর পথ আটকে দাঁড়াল দুটি বাইক। প্রথমে বাইক চালাতে চালাতেই দুই ছাত্রীর হাত ধরে টানাটানি করা হচ্ছে তাদের বাইকে উঠতে বলা হচ্ছে তারপর বাইক থেকে নেমে দুজন রীতিমত দুই ছাত্রীকে টেনে হিঁচড়ে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ভিডিও সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে। চাপের মুখে গ্বালিয়রের পুলিশ প্রশাসন ঘটনা নিয়ে খোঁজখবর করতে গিয়ে জানতে পারে যে ছাত্রীদের ভিডিওতে দেখা যাচ্ছে তারা স্থানীয় কোথাও টিউশন পড়তে গিয়েছিল সেখান থেকে তারা যখন ফিরছিল তখন এই ঘটনা ঘটে। তবে বাইকে থাকা দুটি ছেলের পরিচয় পুলিশ জানতে পারেনি। পুলিশ সূত্রে দাবী করা হচ্ছে সোমবার রাত পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার বিষয়ে জানার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। শ্লীলতাহানির শিকার দুই ছাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে পাশাপাশি যে এক্স হ্যান্ডেল থেকে ভিডিও পোস্ট করা হয়েছিল তার বিষয়েও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে দুটি মেয়ের হাত ধরে টানাটানি করা হচ্ছে তাদের জোর করে বাইকে তোলা হচ্ছে, এই সাহস দুষ্কৃতীরা পাচ্ছে কোথা থেকে? পুলিশ প্রশাসন সক্রিয় থাকলে দুষ্কৃতীরা কি এই সাহস দেখাতে পারত। কংগ্রেসের রাজ্য নেতৃত্বের অভিযোগ, মধ্যপ্রদেশে পুলিশ এখন তাদের নেতা কর্মীদের ভয় দেখাতে ব্যস্ত তাদের সময় কোথায় নজরদারির। প্রকাশ্য রাস্তায় মেয়েদের শ্লীলতাহানি হচ্ছে ধর্ষণ খুন হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী সরকার সবাই চুপ। কংগ্রেসের প্রশ্ন, এখন কেন কেন্দ্রের ফ্যাক্ট ফাইডিং টিম আসছে না? অ বিজেপি রাজ্যে পান থেকে চুন খসলেই তো সিবিআই তদন্তের দাবি উঠে যায় অথচ বিজেপি শাসিত রাজ্যে এত বড় ঘটনা ঘটল অথচ কোনো হেল দোল নেই।
জামুইয়ের পর এবার মধ্যপ্রদেশের গ্বালিয়র
ফের টিউশন পড়ে ফেরার পথে ছাত্রী হেনস্থা




