হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড চালু করার ভাবনা

৩৬৫ দিন। রং-বেরঙের আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠলো ঐতিহ্যবাহী সেতু। এরপর থেকে রাজ্যের বিভিন্ন উৎসবমুখর দিনে এভাবেই সেজে উঠবে হাওড়া ব্রিজ। প্রায় ২২ কোটির বেশি খরচ করেবন্দর কতৃপক্ষের অর্থানুকূল্যে হাওড়া ব্রিজে ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন আনা হয়েছে।দেশের বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে হাওড়া ব্রিজে আলোর থিম পরিবর্তন করা হবে। যেমন, দুর্গাপুজো,পুজোর অন্যান্য বিশেষ অনুষ্ঠান, দিওয়ালি, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, হোলি ইত্যাদির দিনগুলিতে এই ভাবেই আলোকিত করে তোলা হবে ।
এতে মোট বিদ্যুৎ খরচ ৩৮৫ কিলোওয়াট। এই ডায়নামিক লাইটিংয়ের মাধ্যমে সিঙ্ক্রোনাইজড সাউন্ড বা শব্দের সঙ্গে সমন্বয় করে আলোর বিভিন্ন শো দেখানো যাবে। সাধারণ মানুষের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই লাইটিং শো সম্প্রচারের ব্যবস্থাও থাকবে। এই প্রকল্পের প্রযুক্তিগত পরামর্শদাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়। বন্দর কতৃপক্ষের দাবি হাওড়া ব্রিজকে শুধু আলোকিত করাই নয়, বিভিন্ন উৎসব ও জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পরিবর্তনশীল ‘লাইট অ্যান্ড সাউন্ড’ আকর্ষণ হিসেবে তুলে ধরাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Scroll to Top