মেস মার্ডারের রেশ কাটতে না কাটতেই ফের পুরুলিয়ায় নাবালিকার রহস্যমৃত্যু

৩৬৫ দিন। মেস মার্ডারের রেশ কাটতে না কাটতেই ফের পুরুলিয়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনা ঘটল। মৃত বালিকার পরিবারের অভিযোগ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় মেয়েটির প্রেমিক ও তার পরিবারের লোকজন মিলে বালিকাকে হত্যা করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়ার মফঃস্বল থানা এলাকার এক ১৬ বছরের নাবালিকার সঙ্গে স্থানীয় এক নাবালকের বছর খানেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই নাবালকের বাড়িতেই টিউশন পড়তে যেত মৃত বালিকা।
কিন্তু সম্প্রতি কোনও কারণে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল নাবালিকা। এমনকি তার প্রেমিকের বাড়িতে টিউশনেও যাচ্ছিল না সে। বালিকার পরিবারের অভিযোগ, তার প্রেমিকের‌ পরিবার সম্পর্ক মানছিল না। তারা নানা ভাবে ওই নাবালিকাকে ভয় দেখাতো। সেই ভয়েই সে পড়তে যাওয়া বন্ধ করে দেয়। শনিবার ভোর ৩ টে থেকে আচমকা ওই নাবালিকা উধাও হয়ে যায়। সকালে বিষয়টি পরিবারের লোকেদের নজরে এলে তারা খোঁজ শুরু করে কিন্তু প্রথমে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি পরে বাড়ির একাংশে একটি ঘর থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার গলায় ওড়নার ফাঁস ছিল। মৃত বালিকার পরিবারের দাবি, এই খুনের পেছনে সরাসরি যোগ রয়েছে তার নাবালক প্রেমিক ও তার পরিবারের সদস্যদের। তারাই ভোরবেলা ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অথবা ভয় দেখিয়ে ডেকে পাঠিয়ে তারপর খুন করে দেহ ঝুলিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে তারা। তবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। নাবালিকার পরিবার অভিযোগ জানালে সেই মত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top