‘সিঙ্গুরকে কেন্দ্র করে ইন্ড্রাস্টিয়াল হাব করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের’
শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর

৩৬৫ দিন। সিঙ্গুরকে কেন্দ্র করে ইন্ড্রাস্টিয়াল হাব করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। শ্রীরামপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানালেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, “সিঙ্গুর কে আমরা ইন্ডাস্ট্রিয়াল হাব করার দিকে এগোচ্ছি, আমি দিনে মানুষ দেখতে পাবে, ইন্ডাস্ট্রিয়াল হ্যাভ হওয়া মানে চাকরি অনেক সুযোগ তৈরি হবে।” নতুন সরকারের কাজের অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীরামপুরের বিধায়ক বলেন, “বাজাজের মতন যেমন স্পিড এরা দেখাচ্ছে, তেমন সরকারও কিন্তু খুব স্পিড নিয়ে এসেছে এই তিন মাসে, আমাদের সরকারের ধাক্কা লাগবে না এটাই একটা সে বড় বিষয়, সামনে ধাক্কা দেওয়ার কেউ নেই, আমরা এগিয়ে যাব”। তবে গতির নেশায় সংযম যাতে না হারায় সে ব্যাপারে সতর্ক-ও করেন মন্ত্রী। বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের সতর্ক করে তিনি বলেন, “জীবনে হিরো হওয়ার জন্য অনেক কিছু দেখানোর আছে, ওটার জন্য বাইক জোরে চালানোর দরকার নেই… প্লিজ বি সেফ।”

Scroll to Top